মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বার্ড ফ্লু থেকে বাঁচতে মুরগির ডিম ও মাংস যেভাবে খাবেন

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ১:৪৪ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Hen-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে ভারতের বেশ কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু রোগটি ছড়িয়ে পড়েছে। এই রোগটি একটি ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ। চিকিৎসকরা মতে- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে বার্ড ফ্লু মানুষের শরীরে বাসা বাঁধে।

সাধারণত ভাইরাসটি পাখির শরীর থেকে ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে রোগটিও দ্রুত ছড়ায়। বার্ড ফ্লু বায়ুবাহিত রোগ হিসেবে বিবেচিত।

বার্ড ফ্লুর ভয়ে এখন অনেকেই মুরগির মাংস বা ডিম খাওয়া থেকে বিরত থাকছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সঠিকভাবে রান্না করলে বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। তবে কীভাবে রান্না করলে পুরোপুরি ঝুঁকিমুক্ত হওয়া যায়, সে সম্পর্কেও জানেন না অনেকেই।

এ ছাড়াও অনেকের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- পোল্ট্রি মুরগি খাওয়া যাবে তো? কিংবা ওভেনে রান্না করা যাবে কী? ডিম কীভাবে খেতে হবে? ইত্যাদি।

যদিও মানুষের মধ্যে বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে এমন ঘটনা যে একেবারে ঘটেনি, তা কিন্তু নয়। তবে অবশ্যই পাখি বা মুরগি কেনার সময় সতর্ক থাকতে হবে।

[ আরও পড়ুন : মধু খাঁটি না ভেজাল? চেনার উপায়… ]

পাশাপাশি সঠিক তাপমাত্রায় রান্না করলে বার্ড ফ্লুর জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে মুরগির মাংস খাবেন-

>> বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ রান্নার তাপমাত্রায় ভাইরাসটি বাঁচতে পারে না। তাই সঠিকভাবে রান্না করা মাংসে কোনো ঝুঁকি থাকে না।

>> তবে ওভেনের ক্ষেত্রে অবশ্যই ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করতে হবে। তাহলেই ভাইরাস বা ব্যাকটেরিয়া মরে যাবে। কারণ বার্ডফ্লুর ভাইরাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেডের বাইরে বাঁচতে পারে না।

>> মুরগির মাংস কেনার আগে অবশ্যই ভালো দোকান থেকে কিনবেন।

>> বাড়িতে এনে মাংস এবং ডিম ভালোভাবে ধুয়ে রান্না করুন। মাংস সঠিকভাবে রান্না হয়েছে কি-না তা নিশ্চিত করুন। এজন্য খেয়াল রাখবেন, মাংসগুলো সাদা হয়েছে কি-না। সেই সঙ্গে পর্যাপ্ত সেদ্ধ হয়েছে কি-না দেখেই তা খাবেন।

>> ডিম খাওয়ার বেলায় অবশ্যই রান্না বা সেদ্ধ করে খান। কাঁচা ডিম খাওয়া এড়িয়ে চলুন।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর