বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

‘বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে, কমবে দারিদ্র্য’ — বাণিজ্য মন্ত্রী

প্রীতম দাস, সুনামগঞ্জ
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

​সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশে বিনিয়োগে এক ধরণের বন্ধাত্ব বিরাজ করছিল।

আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের ক্রয়ক্ষমতার ওপর এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। বর্তমান সরকার একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

​আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মোট ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রী বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যে কিছু নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক। বিশেষ করে সাগর পথ যদি দীর্ঘসময় বন্ধ থাকে, তবে নৌপথে পণ্য পরিবহনের খরচ বাড়বে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই; এই মুহূর্তে দেশে কোনো ধরণের দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।”

​ফ্যামিলি কার্ড বিতরণকে বর্তমান সরকারের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড ছিল বিএনপি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড পৌঁছে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে, নির্বাচনী অঙ্গীকার পূরণে তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সাধারণ মানুষের মুখে হাসিমুখ দেখতে চাই এবং তাদের স্বচ্ছলতা নিশ্চিত করতে চাই।”

​সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ​নাছির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমদ মিলন, সংসদ সদস্য সুনামগঞ্জ-৫,​ মোহাম্মদ কয়ছর আহমদ, সংসদ সদস্য সুনামগঞ্জ-৩,​ কামরুজ্জামান কামরুল, সংসদ সদস্য সুনামগঞ্জ-১,​ মো. শহীদুল ইসলাম, বিভাগীয় পরিচালক, সমাজসেবা অধিদপ্তর,​ সনজীব সরকার, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই।

​বক্তারা সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করেন মন্ত্রী।


এই বিভাগের আরো খবর