শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিভিন্ন পেশার আড়ালে মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক :
রবিবার, ৫ জুন, ২০২২, ৪:৫১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত চক্র ‘ঠান্ডা শামীম বাহিনী’র সর্দারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মহাসড়ক ও বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি করে আসছিল। ৩ জুন শুক্রবার রাতে সাভার থানাধীন বালিয়ারপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, পাইপগান, ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শামিম, আনিসুর রহমান, সালাউদ্দিন, ইখতিয়ার উদ্দিন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর সরকার, সজিব ইসলাম, জীবন সরকার, শ্রী স্বপন চন্দ্র রায়, মিনহাজুর ইসলাম এবং শ্রী মাধব চন্দ্র সরকার। ৪ জুন শনিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় গৃহ ডাকাতি, সড়ক ডাকাতি, গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাস, গরুবাহী ট্রাক, মালবাহী ট্রাক ও বিভিন্ন মালামালের গুদামে ডাকাতি করে আসছিল।’

র‌্যাব জানায়, ঠান্ডা শামীম বাহিনীর সদস্যরা অন্ধকার রাস্তায় ওৎ পেতে থাকত। ডাকাতি করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থানের নিকটবর্তী স্টেশনে ডাকাত দলের সদস্য টার্গেট করা বাস, ট্রাক অথবা মাইক্রোবাস সম্পর্কে সংকেত দিত। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গতিবিধির উপর নজরদারি করে মূল ডাকাত দলের কাছে তথ্য সরবরাহ করত।

অনুকূল সংকেত পাওয়া মাত্রই ডাকাত দলের মধ্যে গাছ কাটার দায়িত্ব প্রাপ্ত সদস্যরা দ্রুত গাছ কেটে রাস্তায় ফেলে দিত। ডাকাত দলের অপর সদস্যরা বাস, ট্রাক বা মাইক্রোবাসের চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যেত। যেখানে গাছ কাটার সুযোগ থাকত না সেখানে তারা চালকের চোখে আলো ফেলে গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতি করত।

এসব ডাকাতির ঘটনায় শামীম ও আনিসুরকে একাধিকবার গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলহাজতে থাকার সময় দেশের বিভিন্ন প্রান্তের অপরাধীদের সঙ্গে তাদের সখ্যতা গড়ে উঠে। পরবর্তীতে জামিনে বের হয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে ডাকাত বাহিনী গড়ে তোলে। বর্তমানে তাদের বাহিনীর সদস্য সংখ্যা ২৫ জন। এছাড়া, তারা যে এলাকায় ডাকাতির পরিকল্পনা করত- ওই এলাকার ডাকাত, মাদক ব্যবসায়ী ছাড়াও পরিবহন শ্রমিক, গোডাউনের কর্মচারী, নৈশপ্রহরীদের সঙ্গে যোগসাজশে পরিকল্পনা করত। ডাকাতিই তাদের মূল পেশা।

গ্রেপ্তারকৃত সালাউদ্দিন ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করতে বিশেষ ভূমিকা পালন করত। পরবর্তীতে সার্বিক বিচার বিবেচনা করে আনিসুর, শামীম এবং সালাউদ্দিন একত্রে বসে ডাকাতির মূল পরিকল্পনা করতেন। কোথায়, কখন ও কিভাবে ডাকাতি করা হবে। ডাকাতির তথ্য সংগ্রহের জন্য কাকে নিয়োগ করা হবে, ডাকাতি সম্পন্ন করা হবে কিভাবে। ডাকাতি করা মালামাল পরিবহন, সংরক্ষণ ও কার কাছে বিক্রি করে অর্থ আদায় করা হবে সব কিছুই পরিকল্পনা করা হতো।

পরিকল্পনা অনুযায়ী ডাকাতির জন্য নির্ধারিত স্থানে সালাউদ্দিন গোপনে আগেই অবস্থান করে তথ্য সংগ্রহ করত। ডাকাতি শেষে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করার বিষয়ে শামীমকে তথ্য দিত। পরে তার দেওয়া নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করত দলের অন্য সদস্যরা। ডাকাত দলের অন্যতম সদস্য ইখতিয়ার উদ্দিন পেশায় ড্রাইভার। বিভিন্ন সময় ডাকাতির ধরণ অনুযায়ী মিনি ট্রাক বা মাইক্রোবাসসহ চাহিদা অনুযায়ী যানবাহন সরবরাহ করে নিজে চালকের ভূমিকা পালন করত। ডাকাতির আগে ঘটনাস্থল রেকি, ডাকাতির সময় ও ডাকাতি শেষে ঘটনাস্থল থেকে পালানো এবং ডাকাতির মালামাল পরিবহনের দায়িত্ব ছিল তার।

এই দলের আর এক সদস্য সাইফুল পেশায় রাজমিস্ত্রি। ডাকাতির সময় তালা ভাঙ্গা, দেওয়াল ভাঙ্গা, গাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করাসহ ডাকাতির মালামাল তিনি বিক্রি করতেন। এছাড়া মিনহাজুল ও মাধব চন্দ্র তথ্যদাতা হিসেবে কাজ করতেন। তারা দেশের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় অপরাধীদের সঙ্গে ‘ঠান্ডা শামীম বাহিনী’র যোগাযোগ করিয়ে দিতেন। র‌্যাব আরো জানায়, এই বাহিনী ইতোমধ্যে গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, টাঙ্গাইল এলাকায় ডাকাতি করেছে।

ডাকাতি থেকে প্রাপ্ত মালামালের অর্ধেক আনিসুর ও শামীম ভাগ করে নিত। বাকী অর্ধেক মালামাল অন্যদের কাজের গুরুত্ব অনুযায়ী ভাগ করে দেয়া হতো। ডাকাতি থেকে প্রাপ্ত সম্পদ ভোগ বিলাস ও মামলার খরচ মেটাতে ব্যয় করা হতো। সম্প্রতি আসামিরা বগুড়ার শেরপুর এলাকায় মহাসড়কে ডাকাতির কথা স্বীকার করেছে। এছাড়া, তারা সাভারের হেমায়েতপুরে একটি ব্যাটারির কারখানায় ডাকাতির পরিকল্পনা করেছিল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই গ্রেপ্তার হয়ে যায়। ডাকাত দলের মূল হোতা শামীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি মামলা ও আনিসুরের বিরুদ্ধে ডাকাতি, মাদক ও বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর