শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগতমান নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৫ জুন, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুগোপযোগী শিক্ষা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগতমান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. মো. নুরুল আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এর উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার (তাপু) পৃথকভাবে সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, ‘আনুষ্ঠানিক শিক্ষাক্রমের পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের প্রতিও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য।’
বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনার বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন সদস্যের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এই সময় রাবির ভিসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনার একটি কপি ও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। এই সময় উপাচার্য রাষ্ট্রপতিকে আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য রাবি’র কনভোকেশনে যোগদানের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের উন্মুক্ত ক্ষেত্র। শিক্ষার্থীরা যাতে সমসাময়িক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জ্ঞান অর্জন করতে পারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বের নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে শিক্ষা কার্যক্রমকে সেভাবে সাজাতে হবে।

রাষ্ট্র প্রধান বলেন, ‘গবেষণার ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগতমানকে অগ্রাধিকার দিতে হবে। এই গবেষণার সুফল যাতে সকলের দ্বারে পৌঁছানো যায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

তিনি শিক্ষা কার্যক্রম সাজানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনেরও মতামতের প্রতি গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর