শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

বীরগঞ্জে একযোগে ৮৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন: ইউএনও তানভীর আহমেদ

নাজমুল হোসেন, বীরগঞ্জ
শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষা এবং পরিবেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একযোগে ৮৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
আজ শনিবার (১৯ জুলাই) সকালে (এএমবিআইটিআইওইউএস প্রকল্পে) বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা আশ্রয়ন প্রকল্প, সুজালপুর ইউনিয়ন পরিষদ, নিজপাড়া ইউনিয়ন পরিষদ, মোহনপুর ইউনিয়ন পরিষদসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
দিনাজপুর জেলা প্রশাসকের পরিকল্পনা ও দিক নির্দেশনায় এবং বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৮৪ হাজার ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়। এটি শুধু সবুজায়নই নয় বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ূন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমাদ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলম তুষার ও মোঃ মাহফুজুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক আল-আমিন ও জেমিয়ন রায়, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু বক্কর সুমন, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইউএনও তানভীর আহমেদ বলেন, বৃক্ষরোপণ আমাদের নৈতিক দায়িত্ব। বৃক্ষ শুধু ছায়া দেয় না আমাদের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বাতাস, খাদ্য ও প্রাকৃতিক ভারসাম্যও নিশ্চিত করে। আমরা যদি আজ একটি করে গাছ লাগাই ও তা বড় করতে যত্ন নিই, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী রেখে যেতে পারবো। তাই দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ৭ হাজার চারাগাছ বিতরণের মাধ্যমে রোপন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু। শহর হোক কিংবা গ্রাম প্রতিটি স্থানে গাছ আমাদের রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে। শুধু রোপণ নয়, নিয়মিত পরিচর্যা ও তদারকি হলেই এই কর্মসূচি সফল হবে।


এই বিভাগের আরো খবর