শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

বীরগঞ্জে ঝুকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ

নাজমুল হোসেন, বীরগঞ্জ
বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে ঝুকিপূর্ণ সেতু দিয়ে পারাপার দুর্ভোগে দু’পারের হাজারো মানুষ, এতে সেতু টি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মন্ডলপাড়ায় অবস্থিত ঢেপা নদীর ওপরে ২০১২ সালে নির্মিত। এই সেতুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশ দেবে গেছে এবং ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় প্রায় ৮০টি পরিবারের চার শতাধিক মানুষ প্রতিদিন এই সেতুটি ব্যবহার করেন। এছাড়াও প্রায় ৫০০ একর ফসলি জমির কৃষিপণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই সেতু।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৬০) বলেন, প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। কৃষিপণ্য বাজারে নিতে সমস্যা হয়। যদি দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? একই এলাকার বাসিন্দা আঞ্জুআরা বেগম (৫৫) বলেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা এই ভাঙা সেতু দিয়ে পারাপার হয়। বৃষ্টি হলে ভয় আরও বেড়ে যায়। নয়ন ইসলাম (১৯), স্থানীয় কলেজছাত্র বলেন, এই সেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এমন অবস্থায় আছে যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাই।

এ বিষয়ে বলরামপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মমতাজুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসার অনেক শিক্ষার্থী প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে যাতায়াত করে। বিশেষ করে বর্ষাকালে সেতুটি আরও বিপজ্জনক হয়ে পড়ে। আমরা সবসময় আতঙ্কে থাকি-না জানি কখন দুর্ঘটনা ঘটে যায়। অভিভাবকরাও চিন্তিত থাকেন। দ্রুত সেতুটি সংস্কার বা পুনঃনির্মাণ হলে শিক্ষার্থীরা নিরাপদে মাদ্রাসা, স্কুলে ও কলেজ যাতায়াত করতে পারবে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, আমি এ বিষয়ে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন এবং উপজেলা আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার জানিয়েছি যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। লিখিতভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডিকে প্রকৌশলী কে জানানো হবে। আমি সবসময় জনগণের পাশে আছি এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক থাকার অনুরোধ করছি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জিবরীল আহমেদ বলেন, বলরামপুর মন্ডলপাড়ার ঢেপা নদীর ওপর সেতুটি সম্পর্কে আমাদের অফিসে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে যতটুকু জেনেছি, এই সেতুটি এলজিইডির আওতাভুক্ত নয় এবং এটি স্থানীয়ভাবে, সম্ভবত ২০১২ সালে তৎকালীন চেয়ারম্যানের উদ্যোগে নির্মিত হয়েছিল। এ কারণে আমাদের সরাসরি কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবুও স্থানীয় প্রশাসনের চাহিদা বা নির্দেশনার ভিত্তিতে যদি কোনো প্রকৌশল সহায়তা প্রয়োজন হয়, আমরা অবশ্যই সহায়তা করতে প্রস্তুত। স্থানীয়দের দাবি, এই সেতুটি দ্রুত মেরামত বা পুনঃনির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

 


এই বিভাগের আরো খবর