সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

নাজমুল হোসেন, বীরগঞ্জ
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) বিকেলে বীরগঞ্জ পৌরসভা ও সুজালপুর ইউনিয়নের শিশু ও যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাসের সদস্যদের সম্মিলিত উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতা থেকে এই সদস্যরা প্রায় ৫০টি লেবুর চারা এবং ৫০টি পেয়ারা চারা হতদরিদ্র শিশুদের মাঝে বিতরণ করেন। এই মহতী কর্মসূচী বীরগঞ্জ পৌরসভার ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড এবং ছোট শীতলাই গ্রামে সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচীর লক্ষ্য ছিল শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।
বীরগঞ্জ যুব ফোরাম এর সভাপতি মোঃ নুরনবী ইসলাম বলেন, বৃক্ষ যে আমাদের পরিবেশের জন্য অপরিহার্য, তা বলাই বাহুল্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। গাছপালা একদিকে যেমন অক্সিজেন সরবরাহ করে, তেমনি অন্যদিকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ু দূষণ রোধে সহায়তা করে। পরিবেশের ধ্বংস মানেই আমাদের নিজেদের অস্তিত্বের সংকট। এই পৃথিবী কেবল আমাদের আবাসস্থল নয়, এটি আমাদের শিকড়। কর্মসূচীর উদ্যোক্তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, গাছ লাগিয়ে, দূষণ রোধ করে এবং প্লাস্টিকের ব্যবহার পরিহার করে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য।
এই ব্যতিক্রমী এবং অনুপ্রেরণামূলক উদ্যোগের জন্য বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়েছে। বৃক্ষরোপণ সম্পর্কে শিশু ও যুবকদের উৎসাহিত করায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী নিশ্চিত করতে সহায়ক হবে।

 

 


এই বিভাগের আরো খবর