শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

নাজমুল হোসেন, বীরগঞ্জ
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টায় বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন। পরে দণ্ডাদেশ প্রাপ্ত ২ জনকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের ০৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার জহিরুল হক এর ছেলে জাকি তাহমিদ(২৪) এবং একই এলাকার শরিফ উদ্দিন এর ছেলে মেহেদী হাসান(২৪)।

জানা যায়, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন বালু মহাল ও মাদক বিক্রি এলাকা গুলোতে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এর দিকনিদের্শনায় সুমন দেবনাথ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে গোলাপগঞ্জ মোড়ে এলাকায় অভিযান চালিয়ে মাদক ক্রয় করা অবস্থায় ওই দুইজনকে হাতে-নাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন সরকারি কলেজের ছাত্রদের সতর্ক করে বলেন, এটা বিপদজনক জায়গা, এইসব স্থানে কখনো ঘুরাঘুরি করবে না। কারো ফাঁদে না পরার জন্যও পরামর্শ দেন। বন্ধু বা বড় ভাইদের পাল্লায় পরে এমন কোন কাজ করলে নিজের পরিবারের এবং সমাজের জন্য খারাপ হবে। তিনি আরও জানান, জনস্বার্থে ও মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই বিভাগের আরো খবর