মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

বীরগঞ্জে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

‎নাজমুল হোসেন, বীরগঞ্জ
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

‎দিনাজপুরের বীরগঞ্জে প্রচুর বৃষ্টিপাতে লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালিয়ে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা নেওয়া হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থাতেই সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে ৩০ মিনিট মোমবাতির আলোয় পরীক্ষা দেয় এবং দুপুর ১টা পর্যন্ত চলে।

আজ ‎বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।

‎জানা যায়, উপজেলায় সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়। পরে পরীক্ষাকেন্দ্রগুলোতে অন্ধকার কক্ষে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় বসেন। ভারী বৃষ্টিতে কিছু কক্ষে পানি প্রবেশ করায় ও অন্ধকারে পরীক্ষায় অংশ নিয়ে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী।

‎ফেন্সি হাসান নামে এক পরীক্ষার্থী বলেন, প্রশ্ন দেওয়ার আগেই বৃষ্টির সঙ্গে সব অন্ধকার হয়ে যায়। পরীক্ষা শুরুর সাথেই কর্তৃপক্ষ মোমবাতি দিয়েছে। মোমবাতি জ্বালিয়ে প্রথম পরীক্ষা সম্পন্ন করেছি যা সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা।

‎এদিকে, পরীক্ষার পর শিক্ষার্থীরা বলছেন যে, তারা মোমবাতির আলোতে পরীক্ষা দেওয়া একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল। তবে, পরিস্থিতি যাই হোক, তারা শান্তভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছেন এবং ভালো ফলাফলের আশাবাদী।

‎এ ব্যাপারে ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। তবে আমরা চার্জার লাইট ও মোমবাতির ব্যবস্থা করেছি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি। এ কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন এবং শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের প্রথম পরীক্ষা সম্পন্ন করে।

‎দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, সকাল থেকে প্রচুর ভারী বর্ষণে বৃষ্টি ও ঝড়ের তা-বে লাইনে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে মাঠ পর্যায়ে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে।

 


এই বিভাগের আরো খবর