বিনোদন ডেস্ক : সারাবিশ্ব জুড়ে খ্যাতি রয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের, রয়েছে অসংখ্য ভক্তও। তাই তার পুনরায় মা হবার সংবাদটিও ইতোমধ্যেই পৌঁছে গেছে তার ভক্তদের কানে। পতৌদি পরিবারের এই পুত্রবধু খুব যত্নের সাথেই নিজের অনাগত দ্বিতীয় সন্তানের খেয়াল রাখছেন। নিয়ম মেনে শরীরকে সুস্থ রাখতে করছেন ইয়োগা।
https://www.instagram.com/p/CKdaVtlpou5/
সোমবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার ইয়োগা করাকালীন ছবি। যা বর্তমানে তার ভক্তদের মন কাড়ছে। পোস্টটি তিনি ট্যাগ করেছেন পুমা ইন্ডিয়া কোম্পানিকে।
https://www.instagram.com/p/CKdTtYFpfYM/?utm_source=ig_embed
আরও পড়ুন : ‘এক সময় পোশাক কেনার টাকা ছিল না’
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বর্তমান মুড: সর্বাধিক পর্যন্ত প্রসারিত!’ সেই সাথে তিনি কোম্পানিটির ব্র্যান্ডিং করেন। তার পোস্ট মতে তিনি বর্তমানে কোম্পানিটির সাথে চুক্তিবদ্ধ রয়েছেন, ওয়েবসাইটটি ঘুরে দেখলে তা খুব সহজেই বোঝা যায়।
পোস্টটির কমেন্টে হবু মা কারিনা কাপুর খান পেয়েছেন তার এবং তার সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা।