বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শনিবার (২০ ডিসেম্বর,২৫) ফরিদপুর জেলার ভাংগা উপজেলার আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ফরিদপুর ড্যাব’র (ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব) চিকিৎসকবৃন্দের আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ড্যাব কেন্দ্রীয় কমিটির অভিজ্ঞ চিকিৎসকগণ প্রায় ১৫০০ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ঔষধ দিয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ড্যাব’কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে ড্যাব’কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।
এছাড়া ড্যাব কেন্দ্রী কমিটির সহসভাপতি অধ্যাপক ডাঃ সিরাজুল ইসলাম, পারভেজ রেজা কাকন, মজিবুল হক দোয়েল, যুগ্ম মহাসচিব ডাঃ ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমতিয়াজ হোসেন সাজিদ,ডাঃ আল আমিন সারওয়ার, ডাঃ তানসিভ জুবায়ের, ডাঃ সাকি খান, ডাঃ এনামুল হক, ডাঃ মৃধা শাহিনুজ্জামান, ডাঃ সাদিসহ বহু চিকিৎসক উপস্থিত থেকে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান শামিম।