শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ভাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় নেতাকে জড়িয়ে মিথ্যা বিবৃতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালি গ্রামে বিবদমান দুটি পক্ষের সংঘাতের ঘটনাকে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ বলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ এবং এই ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে জড়িয়ে রাজনৈতিক চরিতার্থ হাসিলে উদ্দেশ্যমুলক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যায় মধ্যপাড়া হাসামদিয়া সর্বজনীন নাথ মন্দির থেকে মিছিলটি বের হয়ে ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নাট মন্দির সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শামা ওবায়েদ ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় বিবৃতি দেওয়ার ঘটনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে ভাঙ্গা উপজেলার কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সীকে বহিষ্কার ও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর আস্থাভাজন নেতা শহিদুল মুন্সীর বিচার দাবী করেন ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সদস্য আলমগীর কবিরাজ, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল ইসলাম রোমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ছাত্রদল নেতা আহসানুল মিশান, রামিম মোল্লা,শেখ মেহেদী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর ও যুবদল নেতা রনক মুন্সী প্রমূখ।

প্রসঙ্গত কারণে উল্লেখ্য গত রোববার সকালে ঘারুয়া ইউনিয়নের কুমারখালি গ্রামে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর আস্থাভাজন নেতা নিরু খলিফার নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও তার লোকজনের উপর হামলা চালানো হয়।এহামলায় মহিলাসহ কমপক্ষে ২৫জন আহত হন।

নিক্সন চৌধুরীর সাথে তার পক্ষে গত ১৭ বছর বিএনপির রাজনীতি ছেড়ে ভোল্ট পাল্টিয়ে সদ্য বিএনপির ঘরে উঠে আসছে এমন কিছু নেতাকর্মী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে জড়িয়ে স্থানীয় কৃষকদলের সভাপতি মিডিয়ার কাছে আপত্তিকর বক্তব্য তুলে ধরার প্রতিবাদ জানাতে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

 


এই বিভাগের আরো খবর