রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

ভারতের লজ্জার দিন এগিয়ে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন

ব্যাঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩১.২ ওভারে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে স্বাগতিক ভারত। উপমহাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বনি¤œ রানে অলআউট হবার লজ্জার রেকর্ড এখন ভারতের। জবাবে দিন শেষে ৩ উইকেটে ১৮০ রান করেছে নিউজিল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে ১৩৪ রানে এগিয়ে ব্ল্যাকক্যাপসরা।

বৃষ্টির কারনে গতকাল ম্যাচের প্রথম দিন ভেস্তে যায়। আজ দ্বিতীয় দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের তিন পেসার টিম সাউদি, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কের দারুন বোলিংয়ে ১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। অধিনায়ক রোহিত ২, বিরাট কোহলি ও সরফরাজ খান খালি হাতে সাজঘরে ফিরেন। তিন পেসারই ১টি করে উইকেট নেন।

চতুর্থ উইকেটে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওপেনার যশ্বসী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋসভ পান্ত। উইকেট পতন ঠেকাতে সর্তকতার সাথে খেলে ৬৮ বলে ২১ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। ১৩ রান করা জয়সওয়ালকে সাজঘওে পাঠিয়ে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন ও’রুর্ক।

দলীয় ৩১ রানে জয়সওয়ালের বিদায়ের পর ভারতীয় ইনিংসে ব্যাটিং ধস নামান ও’রুর্ক ও হেনরি। ব্যাটারদের যাওয়া আসার মিছিলে মাত্র ৪৬ রানে অলআউট হয় ভারত। ১৫ রানে শেষ ৭ উইকেট হারায় টিম ইন্ডিয়া।

কোহলি ও সরফরাজের পর রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরেন লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। টেস্ট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসের প্রথম আট জনের মধ্যে পাঁচজন ব্যাটারই খালি হাতে বিদায় নিয়েছে। এর আগে সর্বপ্রথম ১৮৮৮ সালে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম আট ব্যাটারের পাঁচজনই শূন্যতে আউট হয়েছিলো।

হেনরি ১৫ রানে ৫টি, ও’রুর্ক ৪টি ও সাউদি ১টি উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন হেনরি। সেই সাথে ২৬তম টেস্টে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।

ভারতের ইনিংস শেষে ব্যাট করতে নেমে ৬৭ রানের সূচনা করে নিউজিল্যান্ড। জুটিতে ১৫ রান করে ফিরেন অধিনায়ক টম ল্যাথাম। দ্বিতীয় উইকেটে উইল ইয়ংকে নিয়ে ৭৫ রান যোগ করেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। এই জুটিতে ৩৩ রান অবদান ছিলো ইয়ংয়ের।

ল্যাথাম ও ইয়ংয়ের সাথে হাফ-সেঞ্চুরির জুটি গড়তে গিয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান কনওয়ে। কিন্তু নার্ভাস নাইন্টিতে কনওয়েকে বোল্ড করেন ভারতীয় স্পিনার অশ্বিন। ১১টি চার ও ৩টি ছক্কায় ১০৫ বলে ৯১ রান করেন কনওয়ে। ২৩ ম্যাচের টেস্ট ক্যারিয়াারে এই নিয়ে তৃতীয়বার নব্বইয়ের ঘরে আউট হলেন কনওয়ে।

দিন শেষে রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারিল মিচেল ১৪ রানে অপরাজিত আছেন। অশ্বিন, কুলদীপ ও জাদেজা ১টি করে উইকেট নেন।


এই বিভাগের আরো খবর