রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল

ভারতে ‘কৃষকদের কষ্টে’ শিখ পুরোহিতের আত্নহত্যা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৩:১৬ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক: ভারতে কৃষি আইনের প্রতিবাদে চলমান আন্দোলনে যোগ দেয়া এক শিখ পুরোহিত আত্মহত্যা করেছেন। হরিয়ানার গুরুদুয়ারার পুরোহিত বাবা রাম সিং বুধবার সন্ধ্যায় নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

তবে আত্মহত্যার কারণ হিসেবে তিনি সরকারকে দায়ী করে গেছেন।‘‘কৃষকদের কষ্টে এবং সরকারের অবিচারের’’ প্রতিবাদে তিনি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোট লিখে গেছেন।

এনডিটিভি জানায়, কৃষি আইন বাতিলের প্রতিবাদে গত ২১ দিন ধরে আন্দোলন করছেন ভারতের লাখ লাখ কৃষক। পুরোহিত বাবা রাম সিংও যোগ দেন এই আন্দোলনে। কুন্দির দিল্লি-সনিপাত সীমান্তে অবস্থান করছিলেন ৬৫ বছরের রাম সিং।

কৃষকদের আন্দোলনের উৎসভূমি সিঙ্গু সীমান্তের দুই কিলোমিটারের মধ্যেই অবস্থান ছিল রাম সিংয়ের।

অন্যায় করা যেমন পাপ, তেমনি অন্যায় সহ্য করাও পাপ। কৃষকদের সমর্থনের কারণে অনেকেই সরকারের কাছ থেকে প্রতিদান পেয়েছেন। আমি নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।’

ডেপুটি পুলিশ কমিশনার শ্যামলাল পুনিয়া রাম সিংয়ের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গাড়ির ভেতরে নিজের শরীরে গুলি চালান রাম সিং। এরপর তাকে দ্রুত পানিপথের পার্ক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

রাম সিংয়ের অনুসারীরা জানিয়েছেন, শুক্রবার কারানলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাবা রাম সিং গতকালও(বুধবার) অন্যদের সাথে আন্দোলন নিয়ে কথা বলেছেন। ভারতীয় কিষান ইউনিয়নের হরিয়ানা শাখা প্রধান গুরুনাম সিং চারুনির সাথেও কথা বলেছেন।

সরকার এবং কৃষকদের মধ্যকার অবস্থান নিয়ে তিনি তার সাথে আলোচনা করেছেন।

এরমধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তবে রাম সিংয়ের মৃত্যু নিয়ে হরিয়ানা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়া হয়নি।


এই বিভাগের আরো খবর