বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

ভারতে তরুণীকে তিন বছর ধরে লাগাতার ধর্ষণ!

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Rape-Dhaka-Protidin-2-1.jpg

আন্তর্জাতিক ডেস্ক : নারী নির্যাতনের ঘটনায় নজির গড়ল ভারতের কেরল! ১৭ বছরের এক তরুণীকে টানা তিন বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তার কয়েকজন আত্মীয়সহ ৪৪ জনের বিরুদ্ধে। ইতিমধ্যে তাদের মধ্যে ২০ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরাম জেলার পান্ডিকাদ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে ১৩ বছর বয়সে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল নির্যাতিতা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পুলিশের কাছে মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করে তার মা। এই ঘটনার একবছর বাদে মেয়েটিকে উদ্ধার করে চাইল্ড হোমে পাঠায় প্রশাসন। পরে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়। ২০১৭ সালে মেয়েটি অভিযোগ করে, তার বাবা মারা গিয়েছেন। সংসার চালানোর জন্য মা দিনমজুরের কাজ করেন। দাদাও কাজের প্রয়োজনে বাইরে থাকেন। তাই বাড়িতে একাই থাকতে হত নির্যাতিতাকে। এই সুযোগে কয়েকজন আত্মীয়-সহ ৪৪ জন ব্যক্তি তাঁকে লাগাতার ধর্ষণ করেছে।

এরপরই তাঁর অভিযোগের ভিত্তিতে পকসো আইনে একাধিক মামলা দায়ের করে পুলিশ। সেই সমস্ত মামলা চলার মাঝেই এক বছর আগে ওই তরুণীকে চাইল্ড হোম থেকে নির্ভয়া সেন্টারে স্থানান্তরিত করে প্রশাসন। আর গত ডিসেম্বর মাসে তাকে তুলে দেওয়া হয় মা ও দাদার হাতে। কিন্তু, এরপরও আচমকা কয়েকদিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল মেয়েটি। এক আত্মীয় তাকে বাড়ি থেকে পালাক্কাদে নিয়ে গিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ। পরে সেখান থেকেও মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

এপ্রসঙ্গে মালাপ্পুরমের সার্কেল ইনস্পেক্টর মহম্মদ হানিফ জানান, মেয়েটি ৪৪ জনের বিরুদ্ধে মোট ৩২টি মামলা করেছেন। তার মধ্যে এখনও পর্যন্ত ২০ জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটির গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন


এই বিভাগের আরো খবর