মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালোবাসা দিবসে প্রিয়জন দূরে থাকলে যা করবেন

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ২:১২ অপরাহ্ন

লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার সম্পর্কের মধ্যে একটুকু ছোঁয়ার জন্য আকুলি-বিকুলি করে উঠে মন। সেই ছোঁয়াটুকুর মধ্যে থাকে পরম মমতা। বিশ্বস্ততা। অনেকেই ভালোবাসা দিবসে হয়ত পাশে পাবেন না প্রিয়জনকে। কর্মব্যস্ত জীবনে সব উৎসব-আয়োজনে অনেকেই অংশ নিতে পারেন না। আবার অনেকেই হয়ত লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন! ভালোবাসা দিবসে প্রিয়জনকে কাছে না পাওয়ার আক্ষেপ হয়ত তাদের মনে রয়েই যাবে!

তবে এ বিষয় নিয়ে মন খারাপের কিছু নেই। এদিন অন্য কাপলদের দেখে মন খারাপ করে বসে থাকা উচিত নয়। মনে রাখবেন, অন্তরের মিল আর বিশ্বাস থাকলেই সমস্ত দূরত্বকেও হার মানানো যায়।

এ বছর মনের মানুষটির সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবেন না বলে আপনিও কি মন খারাপ করে বসে আছেন? আপনার সব চিন্তা দূর সরিয়ে রাখুন। বরং জেনে নিন দিনটি স্মরণীয় করে রাখতে কী করবেন-

>> একটি জারে ভরে রঙিন ছোট ছোট চিরকুট লিখে পাঠান মনের মানুষকে। কিছু চকলেটও রাখতে পারেন। এবার জারের বাইরে সুন্দর করে রিবন দিয়ে বেঁধে পাঠিয়ে দিন মনের মানুষের কাছে।

>> ভিডিও চ্যাটে একসঙ্গে ডিনার করুন। এভাবে দূরত্বকে উপেক্ষা করেও আপনারা ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে উদযাপন করতে পারেন।

>> সঙ্গীর কাছে চিঠি লিখুন সম্ভব হলে। একসময় তো সবাই চিঠির মাধ্যমেই মনের কথা প্রিয়জনকে লিখে পাঠাত। আপনি এ উপায়টিও অবলম্বন করতে পারেন।

>> সারপ্রাইজ দিতে চাইলে সঙ্গীর বন্ধুদের সাহায্য নিন। বন্ধুদের সাহায্য নিয়ে সঙ্গীর ঘরের বিভিন্ন জায়গায় গিফট লুকিয়ে রাখার ব্যবস্থা করুন।

>> দুজনের একসঙ্গে তোলা কিছু রোমান্টিক ছবি কোলাজ বানিয়ে ফ্রেমবন্দি করুন। তার সঙ্গে ভালবাসার মেসেজ লিখে পাঠিয়ে দিন সঙ্গীর কাছে। এটি দেখেও আপনার সঙ্গী খুব খুশি হবে।


এই বিভাগের আরো খবর