শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভাড়া বাসায় জাল টাকা বানাতেন কবির

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৩:৪৮ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ বিমানবন্দর জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ সিন্ডিকেটের হোতাকে গ্রেপ্তার করেছে। তার নাম মো. হুমায়ুন কবির। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ‌্য জানান। ২৭ জুলাই তিনি বলেন, বুধবার রাজধানীতে মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জাল ১৬ লাখ টাকা, ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেশন মেশিন, পেস্টিং গামের কৌটা, ফয়েল পেপার, টাকা তৈরির কাগজ উদ্ধার করা হয়। হারুন অর রশিদ বলেন, কবির ভাড়া নেয়া বাসাকে জাল টাকা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করে জাল টাকা তৈরি করে আসছে। তার সহযোগীরা পরস্পর যোগসাজশে জাল টাকা প্রস্তুত এবং বিপণন করে। এছাড়া গ্রেপ্তারকৃতরা পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে এর আগেও ৪টি জাল টাকার মামলা রয়েছে।

ডিবি প্রধান আরও জানান, গ্রেপ্তারকৃত কবির ও তার পলাতক অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে গোপনে রাজধানীতে জাল টাকা তৈরি করে আসছে। পরে এই টাকা উৎসব বা বিভিন্ন সময় বাজারে ছেড়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করছে। পাশাপাশি ভুক্তভোগী জনগণও এ জাল টাকার দৌরাত্বে হয়রানির শিকার হচ্ছে। এ কারণে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল জাল টাকা প্রস্তুতকারীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। তারই অংশ হিসেবে কবিরকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হবে।পাশাপাশি ১ হাজার ও ৫০০ টাকার নোট লেনদেন করার সময় জনগণকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর