মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

ভিক্ষার টাকায় দিন কাটছে বীরগঞ্জের প্রতিবন্ধী প্রমিলার পরিবার

‎নাজমুল হোসেন, বীরগঞ্জ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

‎জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গণোপৌত বিলপাড়া গ্রামের প্রমিলা ও তার দুইকন্যা। অভাব-অনটনের ছায়া গাঢ় হয়ে থাকা এই পরিবারে প্রতিটি দিন যেন এক কঠিন সংগ্রাম তাদের।

‎প্রমিলা নিজেই শারীরিক প্রতিবন্ধী। তার দুই কন্যা অনামিকা (১০) ও সনজিতা (৮) জন্ম থেকেই একই প্রতিবন্ধকতায় আক্রান্ত। তাদের জন্মও হয়েছে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। এভাবেই তারা বেড়ে উঠছে। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি প্রমিলার স্বামী প্রশন্ন চন্দ্র রায় (৫৫), যিনি নিজেও একহাত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়েছেন। জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় সংসার চালাতে বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন।

‎সংসারে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলা এই পরিবারে বর্তমানে পাঁচজন সদস্য। প্রমিলা ও তার দুই কন্যা প্রতিবন্ধী ভাতা পান এবং তার বৃদ্ধা মা জোছনা বয়স্ক ভাতা পান। তবে তা দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ, ওষুধ-পথ্য কিংবা খাবার নিশ্চিত করা সম্ভব নয়। অসুস্থ মায়ের চিকিৎসাও থমকে আছে টাকার অভাবে।

‎সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর থাকলেও নেই খাবারের নিশ্চয়তা, নেই স্থায়ী আয়ের কোনো ব্যবস্থা। জায়গা-জমিও না থাকায় জীবিকার অন্য কোনো পথ খোলা নেই প্রমিলার পরিবারের সামনে। অভাবের মাঝেও দুই প্রতিবন্ধী কন্যা স্কুলে যাচ্ছে। অনামিকা স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সনজিতা দ্বিতীয় শ্রেণিতে পড়ে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই অনাহারে-অর্ধাহারে তাদের পড়ালেখা কতদিন চলবে?

‎স্থানীয় দোকানদার ফয়েজ উদ্দিন বলেন, এই পরিবারটি সত্যিই অসহায়। প্রশন্ন মাঝে মধ্যে আমার দোকানে এসে সহায়তা চায়, আমি যতটুকু পারি সহযোগীতা করি।

‎শিবরামপুর ইউনিয়নেরন মুরারিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিমউদ্দিন আহমেদ জানান, প্রমিলার পরিবারের অবস্থা অত্যন্ত করুণ। সমাজের হৃদয়বান মানুষদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।

‎এলাকাবাসীও জানিয়েছেন, সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের সহানুভ’তির হাত বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

‎শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, সে সরকারি ভাতা ভোগী, তার দুই প্রতিবন্ধী কন্যার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ থেকে সবধরনের সুযোগসুবিধা দেওয়ার চেষ্টা করি। তবে সমাজের হৃদয়বান মানুষরা তাদের পাশে দাঁড়ালে পরিবারটির কিছুটা কষ্ট নিবারণ হতো।

‎বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, এলাকায় গিয়ে পরিবারটির খোঁজখবর নিয়ে সরকারি অন্যান্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

 


এই বিভাগের আরো খবর