মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ভিভো আনলো নতুন ফোন

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ভি৫০ লাইট’। জনপ্রিয় তারকা ও শুভেচ্ছাদূত তাহসান রহমান খানের উপস্থিতিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন ফোনটি লঞ্চ করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) লঞ্চ হওয়া এই ফোনে আল্ট্রা স্লিম ডিজাইনের সঙ্গে সেরা পারফরম্যান্স – দুটোই একইসাথে পাওয়া যাবে। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের ভিভো ভি৫০ লাইট ফোনে দেওয়া হয়েছে বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের পাশাপাশি নিশ্চিত করবে স্টাইল ও আরাম।

হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটির অত্যন্ত সরু বেজেল- এর ৬.৭৭ ইঞ্চির এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরো প্রাণবন্ত।

দুটি ট্রেন্ডি কালার অপশনে এসেছে ভি৫০ লাইট। টাইটেনিয়াম গোল্ড, মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত এ সংস্করণটি। অন্যদিকে, ফ্যান্টম ব্ল্যাক উপস্থাপন করে এক রহস্যময় অথচ অভিজাত উপস্থিতি। আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ ১২০ হার্জ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং, গেমিং বা ভিডিও দেখা সবই হবে স্মুথ ও প্রাণবন্ত। তাছাড়াও ফোনটিতে আছে ১৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ও সার্টিফায়েড এসজিএস লো লাইট, যা দীর্ঘসময় ফোন ব্যবহারেও সুরক্ষা দিবে চোখকে।

শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সাথে ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ আর সুপারফাস্ট চার্জিং। মাত্র কয়েক মিনিটের চার্জেই পাওয়া যাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যাকআপ। আরো থাকছে রিভার্স চার্জিং। ফলে আর দরকার পরবে না পাওয়ার ব্যাংকের। পাঁচ বছর পরও ব্যাটারি ৮০% এর বেশি সক্ষমতা ধরে রাখবে।

টেকসই নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস, যা ২০% বেশি ধাক্কা সহ্য করতে পারে। আইপি৬৫ সার্টিফিকেশন থাকায় ফোনটি পানি ও ধুলাবালিতেও নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ চলবে দ্রুত, গেমিং বা ভিডিও সব কিছু হবে মসৃণভাবে।

৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তির ফোনটি দিয়ে কম আলোতেও প্রফেশনাল কোয়ালিটির ছবি তোলা যাবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফিগুলোও হবে নিখুঁত ও স্টুডিও-লুকের।

ভিভো ভি৫০ লাইটের লঞ্চিং অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, “বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ ও প্রাণচঞ্চলতা দেখাটা সত্যিই আনন্দদায়ক। ভিভোতে আমরা সবসময় এমন প্রযুক্তি ও ডিজাইন দিতে চেষ্টা করি, যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য দামের দিক থেকে যথার্থ। ভি৫০ লাইট তারই চমৎকার একটি উদাহরণ – এটি শক্তিশালী ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করা ক্যামেরা এক্সপেরিয়েন্সের এক নিখুঁত সমন্বয়। স্মার্টফোনটি আল্ট্রা স্লিম এবং আগের চেয়েও বেশি শক্তিশালী।”
ভিভোর নতুন এ ফোনের ৮ জিবি+ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা, আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর