মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভুল সময়ে সকালের খাবার খেলেই বিপদ, জানুন কীভাবে ক্ষতি হচ্ছে শরীরের

অনলাইন ডেস্ক :
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে নাশতা না করেই অনেকেই দিন শুরু করেন। কেউ ব্যস্ততায়, কেউ আবার ওজন কমানোর আশায় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারটি বাদ দেন। আবার অনেকে অনেক দেরি করে খাবার খান। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস দুইটি শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। ফোবস ম্যাগাজিনে বিষয়টি তুলে ধরেছেন তারা।

নাশতা বাদ দেয়ার পরিণতি: একাধিক গবেষণায় দেখা গেছে, সকালের নাশতা না করলে মানসিক চাপ, ক্লান্তি, স্থূলতা ও ডায়াবেটিসের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ফুড ইনসাইটের এক গবেষণা বলছে সকালের খাবার বাদ দিলে মানসিক চাপ, ক্লান্তি এবং স্থূলতা এবং ডায়াবেটিসের সংবেদনশীলতা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। সারারাত না খেয়ে থাকার পর শরীরের প্রয়োজন পড়ে পুষ্টিকর খাবারের। কিন্তু সেই জায়গায় যদি আমরা নাশতা এড়িয়ে যাই, তাহলে দেহে শক্তির ঘাটতি দেখা দেয়, কমে যায় কর্মক্ষমতা। এমনকি কাজে ফোকাস করতেও সমস্যা হয়।

অনেকে মনে করেন সকালের নাশতা না খেলে ওজন কমে যাবে। এটা একেবারেই ভুল ধারণা, পর্যাপ্ত ও স্বাস্থ্যকর নাশতা দৈহিক ওজন বজায় রাখতে সাহায্য করে। আমাদের দেহের বিপাক ক্রিয়াকে বাড়িয়ে দেয় এবং সারাদিন ধরে প্রচুর শক্তি খরচ করতে সহায়তা করে। যদি সকালের নাশতা বাদ দেয়া হয়, তাহলে কাজ করার ইচ্ছা ও কর্মক্ষমতা কমে যায়।

পুষ্টিবিদদের মতে সঠিক সময়ে সকালের নাশতা করতে হবে। স্বাভাবিকভাবেই রাতের খাবারের পর দীর্ঘসময় আমাদের শরীর খাবার পায় না আর এ কারণে সকালে একটু কাজ করার পর ক্লান্ত লাগতেই পারে।

পুষ্টিবিদদের মতে সঠিক সময়ে সকালের নাশতা করতে হবে। স্বাভাবিকভাবেই রাতের খাবারের পর দীর্ঘসময় আমাদের শরীর খাবার পায় না আর এ কারণে সকালে একটু কাজ করার পর ক্লান্ত লাগতেই পারে।

সকালের নাশতার সঠিক সময়: সকালের নাশতা করার সঠিক সময় গুরুত্বপূর্ণ। ভুল সময়ে নাশটা করলে সেটা কাজে আসে না বরং সমস্যা দেখা দেয়। পুষ্টিবিদদের মতে সঠিক সময়ে সকালের নাশতা করতে হবে। স্বাভাবিকভাবেই রাতের খাবারের পর দীর্ঘসময় আমাদের শরীর খাবার পায় না আর এ কারণে সকালে একটু কাজ করার পর ক্লান্ত লাগতেই পারে।
পুষ্টিবিদ লারসন বলেন, সবকিছু বিবেচনা করে বলা যায় সকালে ঘুম থেকে ওঠার দুই ঘণ্টার মধ্যে সকালের নাশতা করা উচিত। পুষ্টিবিদদের মতে, ঘুম থেকে ওঠার দুই ঘণ্টার মধ্যে নাশতা করা সবচেয়ে ভালো। সকাল ১০টার আগেই নাশতা শেষ করার পরামর্শ দিয়েছেন তারা। দেরি করলে দুপুরের খাবারের সময় কাছাকাছি চলে আসে, ফলে হজমে সমস্যা হয়। পুষ্টিবিদ লারসন আরও বলেন, আপনি যদি সকালে জিমে যান কিংবা ব্যায়াম করেন তাহলে ওয়ার্কআউটের ২০ থেকে ৩০ মিনিট আগে কলা বা অ্যাভোকাডো টোস্টের মতো হালকা খাবার খাওয়া ভাল। এতে শরীর ও মন দুই-ই থাকবে সতেজ।

টোটাল হেলথের তথ্যানুযায়ী, ৯০ শতাংশ মার্কিন নাগরিক জানেন সকালের নাশতা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের মধ্যে মাত্র ৪৪ শতাংশ প্রতিদিন নাশতা করেন! যাঁরা নিয়মিত নাশতা করেন, তাঁদের মনোযোগ ও কর্মক্ষমতা থাকে তুলনামূলকভাবে বেশি।

সকালের নাশতা শুধু খাবার নয়, এটি শরীরের শক্তি যোগানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই যতই ব্যস্ত থাকুন না কেন, নাশতা বাদ দেবেন না। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে স্বাস্থ্যকর কিছু খেয়ে দিন শুরু করুন—সারাদিন দেখবেন কেমন প্রাণবন্ত কাটছে!
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর