সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ভোলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত: বাপ্তা চ্যাম্পিয়ন, দক্ষিণ দিঘলদী রানার্স আপ

মলয় দে, জেলা প্রতিনিধি, ভোলা
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন

ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছ।খেলায় বাপ্তা ইউনিয়ন ২ -০ গোলে দক্ষিণ দিঘলদী ইউনিয়নকে হারিয়ে তারা বিজয়ী হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সার্বিক সহযোগীতায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফিগুলো তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন,পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন,সদর উপজেলা এসি ল্যান্ড আলী সুজা, চেম্বার অব কমার্সের সভাপতি সফিকুল ইসলাম,প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু,সদর উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,শাহিন ফকির,বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা,দক্ষিন জয় নগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান বাচ্চু প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,খেলার নিয়ম অনুযায়ী একটি টীম বিজয়ী অপর টীম হারবে।আজকে দক্ষিণ দিঘলদী খেলায় তাদের অসাধারণ নৈপুণ্য দেখিয়েও হেরেছে।খেলার নিয়ম অনুযায়ী যেহেতু এক দল জয়ী হয় সেই হিসেবে বাপ্তা আজকে জয়ী হয়েছে।আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জয়ী এবং বিজিত উভয় দলকেই অভিনন্দন জানাই।

এছাড়াও তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন,সামনে আমাদের আরো অনেক টুর্নামেন্ট রয়েছে।আপনারা নিয়মিত মাঠে এসে খেলা উপভোগ করবেন।

তিনি জানান, আগামী ১৭ই জুন বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সেই সাথে তিনি দর্শকদের ওই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ১গোল জড়িয়ে খেলায় এগিয়ে যায় বাপ্তা ইউনিয়ন।এর পরে দ্বিতীয়ার্ধের মাজামাঝি সময়ে ২য় গোল করে তাদের জয় সুনিশ্চিত করে।সম্পূর্ণ মিনিটে খেলার ফলাফল দাড়ায় বাপ্তা ২ দক্ষিণ দিঘলদী ০।এরই সাথে বাপ্তা ইউনিয়ন দ্বিতীয় বারের মত এই শিরোপা জয় করলেন।পুরো টুর্নামেন্ট জুড়ে ৪টি গোল করে সর্বাধিক গোল করার পুরস্কার আদায় করে নেন বিজয়ী দলের খেলোয়ার নাজিম।তারই সাথে দলের আরেক খেলোয়ার আসিফের হাতে ওঠে টুর্নামেন্ট সেরা খেলোয়ারের পদক।

গত ৮ই জুন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।৭দিন ব্যাপী এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও নক আউট পর্বের খেলাগুলো চলে।গ্রুপ ও নক আউট পর্বে অসাধারন ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে বাপ্তা ইউনিয়ন ও দক্ষিন দিঘলদী ইউনিয়ন ফাইনালে উত্তীর্ণ হয়।

 


এই বিভাগের আরো খবর