বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভোলায় সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার মামলায় ডিবিএসএফ’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৬ জুন, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের জেরে গ্লোবাল টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ এবং ভোলা নিউজ লাইভের ফরাজী হারুনুর রশিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)।

রোববার ২৫ জুন ডিবিএসএফ’র সভাপতি আহসান কামরুল ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে ডিবিএসএফ নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ওই মামলা বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডিবিএসএফ নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের মামলা সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর ভয়াবহ হুমকি ও বাধা স্বরূপ। স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সংবাদমাধ্যমে প্রকাশিত কোন সংবাদে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে  যেতে  পারেন। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি, যা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।

উল্লেখ্য, ‘ভোলায় গৃহবধূর জমি জবরদখলের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে অভিযুক্ত ও তার পরিবারের মান-সম্মানহানি হয়েছে উল্লেখ করে জনৈক আজাহারুল ইসলাম বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


এই বিভাগের আরো খবর