গত বৃহস্পতিবার ২৪ আগষ্ট বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সানোয়ার হোসেন অভিযান চালিয়ে ফুলবাড়িয়া পৌরসভায় ভালুক জানবাজারস্থ মেসার্স ইসলাম ফিলিং স্টেশনে তেল মাপে কম দেওয়ার প্রমান পাওয়ায় ফিলিং ষ্টেশনটি সিলগালা করে দেন।
জানা যায় দীর্ঘদিন যাবত মাপে কম দিয়ে আসছে এই ফিলিং ষ্টেশন । পৌরসভাস্থ অপর ফিলিং ষ্টেশন মিলিনিয়ামেও তৈল কম দেওয়ার অভিযোগ উঠেছে।
ট্রাক, পাওয়ার টিলার, ট্রাক্টর মোটরবাইক সহ অন্যান্য ক্ষুদ্র ইঞ্জিন চালিত মেশিনারিতে ব্যবহারের জন্য তেল সংগ্রহ করে থাকে এখানকার গ্রাহকরা।এসব গ্রাহকগণ প্রতিনিয়ত শত শত লিটার পেট্রোল অকটেন ডিজেল সংগ্রহ করে থাকে।এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান মেশিন ঠিক করার পর কোন প্রকার জরিমানা না করেই সীলগালা অবমুক্ত করা হয়েছে।