সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত করতে মসিকের অভিযান

ময়মনসিংহ ব্যুরো
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন

ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে নগরীর খালগুলোতে অবৈধভাবে অবকাঠামো ও অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। বুধবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ সহ একটি দল মাসকান্দা-শান্তিনগর খাল ও শেহড়া খালের কিছু অবৈধ স্থাপনা এবং অবৈধ দখল উচ্ছেদ করে।

এছাড়াও অভিযানকারী দল নগরীর মাসকান্দায় অবস্থিত খালের সাথে সংযোগ স্থাপনে নির্মাণাধীন ড্রেনের জায়গায় নির্মিত একটি প্রশিক্ষণ কেন্দ্র ভেঙে দেয়।

অভিযান পরিচালনাকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, সিটি এলাকার খালগুলোতে অবৈধ দখল এবং খালে কোন প্রতিবন্ধকতা থাকলে তা উচ্ছেদ করার মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা রয়েছে। আমরা এ মাসব্যাপী এগুলো অপসারণ করবো, যাতে বৃষ্টি হলে কোথাও পানি আটকে না থাকে। এজন্য আজকের মত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে৷ একটি ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এগুলোর কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা আর থাকবেনা বলে আশা করা যায়।

এছাড়াও তিনি বলেন, খালের আশেপাশের বাড়িগুলোর নকশাও যাচাই করা হচ্ছে। কোন বাড়ি অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হলে যতটুকু অবৈধ ততটুকু ভেঙে দেওয়া হবে।

এ সময় সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, কাউন্সিলর মো. কামাল খান, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর