সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২:২৭ অপরাহ্ন

যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন
উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান ,জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সকালে থানার ঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, দিবসটির তাৎপর্য তুলে ধরে ওইদিন সন্ধ্যায় ছোট বাজার মুক্ত মঞ্চে আলোচনা সভা, জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও প্রার্থনা আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।মি কর্মসূচির মধ্যে রয়েছে ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলা ও উপজেলার সরকারি-আধা সরকারি ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কোচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন করা হবে।

বেলা ১১ টায় তারেক স্মৃতি মিলনায়তনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সিম্পোজিয়াম, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিনেমা হল গুলিতে ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

মহিলাদের অংশ গ্রহণে স্থানীয় লেডিস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, জয়নুল আবেদীন বৈশাখী মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি, বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্যচিত্র ও আলোক চিত্র প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, বিকেলে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও জেলা তথ্য অফিস মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, জেলা আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

এছাড়াও দিবসটি উদ্যাপন উপলক্ষে ১৩ ডিসেম্বর জেলা শিশু একাডেমিতে আবৃত্তি ও দেশাত্মক বোধক সঙ্গিত প্রতিযোগিতা, ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ১৫ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন সমূহে আলোকসজ্জা করা হবে।


এই বিভাগের আরো খবর