শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক, উদ্যেগ নেওয়ার আশ্বাস ইউএনওর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কটি একসময় ছিল প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ভরপুর এক মনোরম পথ।

অবসর সময়ে হাঁটাহাঁটি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ কিংবা স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই ভিড় জমাতেন এ সড়কে। কিন্তু সময়ের ব্যবধানে সেই পরিচ্ছন্ন ও নান্দনিক সড়কটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে ময়লার ভাগাড় নিরসনে উদ্যেগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার স্তুপ। বাজারের পচা ফলমূল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্জ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হচ্ছে। তীব্র দুর্গন্ধে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন।

স্থানীয়রা জানান, বাজারের ময়লা রাতের আঁধারে ভ্যানযোগে এনে সড়কের পাশে ফেলে রেখে যায় কিছু অসাধু ব্যক্তি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয় পথচারী শামিম হোসেন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। একসময় সড়কটি ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। এখন দুর্গন্ধের কারণে চলাচলই কষ্টকর হয়ে পড়েছে।

আরেক পথচারী সোহেল মোল্যা বলেন, আগে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যেত। এখন সেখানে ময়লার স্তূপ। দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। বাধ্য হয়ে মাস্ক পরে চলাচল করতে হয়। তিনি দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানান।

বাজারের এক ব্যবসায়ী শাহ আলম বলেন, এখনে ময়লা ফেলাতে আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছি।

সালথা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বাচ্চু বলেন, আগের ইউএনও স্যার এখানে ময়লা ফেলতে বলছিল। পরবর্তীতে স্থানীয়দের বাধা ফেলাতে নিষেধ করে নদীর পাশে ফেলতে বলা হয়েছিল। যদি এখনও ফেলে তাহলে খোঁজ খবর নিয়ে জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সালথা সদর বাজারের ময়লার ভাগাড় নিরসনে ইতিমধ্যে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদ্বয়ের সাথে আলাপ হয়েছে। খুব শীঘ্রই ময়লার ভাগাড় একটি নির্দিষ্ট স্থানে ফেলানোর উদ্যোগ নেয়া হবে।


এই বিভাগের আরো খবর