মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

মশা নিধনে বছরব্যাপী কর্মসূচি নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৩:০৮ অপরাহ্ন

বছরের তিন-চার মাস নয়, বরং মশা নিধনে বছরব্যাপী কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, মশার প্রজনন ও বিস্তার রোধ করতে বর্তমান অবস্থায় প্রয়োজনে পাড়া, মহল্লা এবং ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএসএমএমইউয়ের এফ ব্লকে (অনকোলজি বা ক্যান্সার ভবন) নতুন ডেঙ্গু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারির সময়ে দেশে যেমন রোগীদের চিকিৎসা সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মুখ্য ভূমিকা রেখেছে, ডেঙ্গুতেও সেই ভূমিকা রাখছে। সেই লক্ষ্যেই নতুন করে আরও ২৮ শয্যার এই ডেঙ্গু কর্নারের উদ্বোধন করা হয়েছে।

উপাচার্য বলেন, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, কেবিন, ই ব্লক, এইচডিইউতে এরইমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আজকে এফ ব্লকে ডেঙ্গু কর্নার চালু করা হলো। বর্তমানে মোট ৬০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। তবে আজকের ২৮ শয্যা নিয়ে ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যা সংখ্যা ৮৮টিতে উন্নীত হয়েছে। প্রয়োজনে শয্যা সংখ্যা আরো বাড়ানো হবে। বর্তমানে ভর্তি আছেন ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। প্রতিদিন এই বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে অনেক ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংসে অধিকতর গুরুত্ব দিতে হবে। এই কাজ শুধু সরকারের একার নয়, আমাদের সবার। তাই সবাইকে মশা নিধন এবং মশার প্রজনন ও বিস্তার রোধে এগিয়ে আসতে হবে। কারণ হাসপাতালের শয্যা বৃদ্ধি আসল সমাধান নয়, প্রকৃত সমাধান হলো মশা নিধন ও মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে সচেতন হওয়া।

উপাচার্য বলেন, এখন আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর নিজে পরিষ্কার রাখব। ছাদ পরিষ্কার রাখব। কোথাও পানি জমতে দেব না, প্লাস্টিকের পাত্রে পানি জমার সুযোগ দেব না। স্কুলের ছাত্রছাত্রীদের ফুল হাত, ফুল পা জামা ও মোজা ব্যবহার করতে হবে। স্কুল কলেজ পরিষ্কার রাখতে হবে। বাসায় সবাইকে মশারি ব্যবহার করতে হবে।

বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, জ্বর হলেই এনএস ওয়ান পরীক্ষাটা করতে হবে। তাতে ডেঙ্গুতে আক্রান্ত কি না তা জানা যাবে। ডেঙ্গু হলেই সব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এমন নয়। চিকিৎসক যে রোগীকে ভর্তির পরামর্শ দেবেন তিনিই হাসপাতালে ভর্তি হবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাউদ্দীন শাহ্, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ।


এই বিভাগের আরো খবর