মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

মাথা ঘোরার সমস্যা হলে কেন চেকআপ করা জরুরি

অনলাইন ডেস্ক :
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : মাথা ঘোরার সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে সাধারণত তিনি জানতে চান, মাথা ঘোরা কখন শুরু হয়, কতক্ষণ ধরে হয়? দিনের বা রাতের ঠিক কখন মাথা ঘোরা বেশি হয়? অথবা কোনো কাজ বেশি করলে মাথা ঘোরা বাড়ে, মাথা ঘোরা কোনো কাজ বা অ্যাকটিভির সঙ্গে সম্পর্কীত কিনা? আরও জানতে চান, মাথা ব্যথার সাথে বুক ধড়ফড় আছে কিনা?– এ সব প্রশ্নের সঠিক উত্তর দেয়ার জন্য ভালো ভাবে খেয়াল করা দরকার মাথা ঘোরা ঠিক কখন বেশি হয়? এতে প্রাথমিকভাবে সঠিক চিকিৎসা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে মাথা ঘোরার সঠিক কারণ নির্ণয় করার জন্য কখনও কখনও ফুল চেকআপেরও দরকার হতে পারে।

ডা: খন্দকার আলামিন রুমী, মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, সিটি হাসপাতাল একটি পডকাস্টে বলেন, ‘‘যারা বয়ষ্ক তাদের ব্লাড প্রেসার যদি বেশি আপ-ডাউন করে মাথা ঘোরাতে পারে। প্রেসার বেড়ে যাওয়া কিংবা প্রেসার কমে যাওয়া এই দুই কারণেই মাথা ঘোরাতে পারে। হার্টের সমস্যা থাকলেও মাথা ঘোরাতে পারে। যদি হার্ট রেট বেশি থাকে অথবা কম হয় এগুলোও মাথা ঘোরার কারণ হতে পারে। অনেক সময় শরীর দুর্বল থাকলে মাথা ঘুরতে পারে। আন্ডারলাইন যদি কোনো রোগ থাকে তাহলেও সমস্যা দেখা দিতে পারে।’’

এই চিকিৎসক জানান, মাথা ঘোরার সঠিক কারণ নির্ণয় করার জন্য কখনও কখনও ফুল চেকআপ লাগতে পারে।

ডা: খন্দকার আলামিন রুমী বলেন,‘‘ কানের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে। কানে যদি কোনো ইনফেকশন থাকে অথবা আমাদের শরীরের ভারসাম্য ধরে রাখে এমন অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও মাথা ঘোরাতে পারে। রক্ত শূন্যতার সমস্যা হলেও মাথা ঘোরাতে পারে। মাথা ঘোরা সমস্যা দেখা দিলে কারণ নির্ণয় করার জন্য রোগীর কানে কোনো সমস্যা আছে নাকি ব্রেনে সমস্যা আছে সেগুলো নির্ণয় করার চেষ্টা করি। এ ছাড়া হার্টে সমস্যা নাকি হরমনে সমস্যা সেটাও দেখা হয়।’’

মাথা ঘোরানোর সমস্যা যদি ঘন ঘন দেখা দেয় তাহলে অবশ্যই ফুল চেকআপ করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর