বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে হবিগঞ্জের পুলিশ সুপার

নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

মাদক জাতির মেরুদন্ডকে ধ্বংস করে দিচ্ছে এবং যুব সমাজকে গ্রাস করে নিচ্ছে। সেই মাদক নিয়ন্ত্রনে কঠোর ভাবে কাজ করছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ।

অপরাধ নির্মুলে পুলিশের নেতৃত্ব সবসমই চ্যালেঞ্জিং।সেই চ্যালেঞ্জ নিয়েই সমাজের মাদক, ছিনতাই, চুরি,ডাকাতি,ইভটিজিং, কিশোর গ্যাং সহ সব ধরণের অপরাধ নির্মুল করে হবিগঞ্জের সাধারণ মানুষকে নিরাপদ রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান । তিনি মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ ছিনতাইকারীসহ অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।

সাধারন মানুষের জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের। আর এজন্যই মাদক ও ছিনতাই রোধে কঠোর অবস্থান নিয়েছে তার নেতৃত্বে জেলার সকল থানার পুলিশ।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় অপরাধমুক্ত জেলা উপহার দিতে ইতোমধ্যেই ৯টি উপজেলার মধ্যে পুলিশের মাদক নিয়ন্ত্রনে বিশেষ টিম কাজ করছে। ইতিমধ্যে প্রায় মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে গেছে। এখন পর্যন্ত হবিগঞ্জ মাদকের বড় বড় কয়েকটি চালান তিনি আটক করেছেন। আন্ত-জেলা মাদক কারবারিরা মহাসড়কে ছন্মবেশ ধারন করে মাদক পাচার করে ফলে সেখানে পুলিশের বিশেষ টহল টিম এসব মাদক ব্যবসায়ীকে পাকড়াও করার কারনে তারা এখন বিকল্প পথ বেছে নিয়েছে। হবিগঞ্জ জেলার সীমান্ত অঞ্চল দিয়ে যাতে মাদক পাচাররোধ করা যায়‌ সেই দিকে তিনি নজরদারি বৃদ্ধি করেছেন। ভারতীয় মাদক রোধে পুলিশ সুপার নিজে দিকনির্দেশনা দিয়ে অভিযান পরিচালনা ও পুলিশ নজরদারি টহল বৃদ্ধি করেছেন।
এতে শক্তিশালী সোর্স নিয়োগ করেছে। ফলে মাদক কারবারিদের আতংকের নাম হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ।

তিনি মাদক কারবারিদের চক্ষুশূল হলেও সাধারন জনতার কাছে প্রশংসায় ভাসছেন । সামাজিক যোগযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে পুলিশ সুপারকে অভিনন্দন জানাচ্ছেন সচেতন মহল। রাজনৈতিক নেতাদের কাছে তিনি অনেক প্রশংসায় ভাসছেন। হবিগঞ্জের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে সুশীল সমাজের কাছে প্রশংসা পাচ্ছেন। মাদকের বিরুদ্ধে সেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও নির্দেশনা মোতাবেকে গত ১৫ দিনে ১২টি অভিযানে ১শ ৩২ কেজি গাজা, ৮শ কেজি ভারতীয় ফুচকাসহ মাদকের বিশাল চালান ও ২০জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ ঘটিকার সময় চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট পৌরসভার বান্নিপার্ক রেস্টুরেন্টের সামন থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাজাসহ আটক করে। একই দিনে সকাল ১০ টায় হবিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের চুনারুঘাট চন্ডি মাজার গেইট থেকে ১৫ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গত ১৯ অক্টোবর বাহুবল মডেল থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করে। এছাড়া গত১৫ অক্টোবর হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর থানার পাইকপাড়া বাইপাস এলাকা থেকে ৩০৮ পিস ইয়াবা সহ একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে এবং ১৪ অক্টোবর শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে থেকে ৭০ কেজি গাজা আটক করা হয়। এসময় গাজা ব্যবসায়ীরা পালিয়ে যায়। গত ১৩ অক্টোবর হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি)পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ওলিপুর রেল ক্রসিংয়ের মেষ মাথায় রাস্তা ডিভাইডারে সামন থেকে ৮শ কেজি ভারতীয় ফুচকাসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয় । ১১ অক্টোবর হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি)পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়াম এর সামনে থেকে ৮ কেজি গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ১০ অক্টোবর হবিগঞ্জ বাহুবল থানা পুলিশের বিশেষ অভিযানে মীরপুর এলাকার রঘুরামপুর থেকে ১২ কেজি মাদকসহ একজনকে আটক করা হয়। ৭অক্টোবর হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি)পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের কাঁচাবাজার এলাকা থেকে ৪৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে। ৩ অক্টোবর হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে সদর থানা এলাকা থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৫ বোতল ইস্কোপ কগ সিরাপ, এককেজি ৫শ গ্রাম গাজাসহ দুইজন,একই দিনে চুনারুঘাট থানাধীন গোল চত্বর এলাকার শ্যামলী বাস কাউন্ডারের সামনে থেকে ৪কেজি গাজা সহ একজনকে আটক করা হয়।

হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করেছি। পুলিশ যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য দিবারাত্রি কাজ করছে। মাদক নির্মুলের জন্য পুলিশের বিশেষ টিম কাজ করছে। আমরা সার্বক্ষনিক সোর্স নিয়োগ করেছি। কোন অবস্থায় যাতে মাদক কারবারিরা আমাদের চোখে ফাঁকি দিতে না পারে । তিনি বলেন, মাদক নির্মুল কঠিন চ্যালেঞ্জ। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত এক মাসে ১৫/২০ টি চালান আটক করেছি। মাদক কারবারিদের মধ্যে তীব্র আতংক সৃষ্টি হয়েছে। হবিগঞ্জে যতদিন আছি তাদের যমদূত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।


এই বিভাগের আরো খবর