বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা

মার্কিন যুক্তরাষ্ট্রের হামের প্রাদুর্ভাবে দুইজনের মৃত্যু, প্রায় ২৩০ জন অসুস্থ : কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক :
শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বস্থ্য ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামের প্রাদুর্ভাবে দুইজনের মৃত্যু এবং ২০০ জনেরও বেশি সংক্রামিত হওয়ায় একটি শীর্ষ স্বাস্থ্য সংস্থা ভ্রমণ সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

শুক্রবার পর্যন্ত, টেক্সাসে ১৯৮ জন এবং নিউ মেক্সিকোতে ৩০ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ২২৮ জনে দাঁড়িয়েছে। দু’টি রাজ্যে একজন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তাদের উভয়েরই কোন টিকা নেওয়া ছিল না।

টেক্সাসের রোগী ছিল একটি শিশু এবং নিউ মেক্সিকোর রোগী ছিলেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার মৃত্যুর পরে হামের পরীক্ষায় পজিটিভ ফলাফল পাওয়া গেছে।

যদিও নিউ মেক্সিকো মেডিকেল ইনভেস্টিগেটর অফিস কর্তৃক প্রাপ্তবয়স্কের মৃত্যুর আনুষ্ঠানিক কারণ প্রকাশ করা হয়নি। তবে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এটিকে হাম-সম্পর্কিত মৃত্যু হিসাবে শ্রেণিবদ্ধ করেছে।

একটি হেলথ অ্যালার্ট নেটওয়ার্কের পরামর্শে সিডিসি স্বাস্থ্যসেবা কর্মী, জনস্বাস্থ্য কর্মকর্তা এবং সম্ভাব্য ভ্রমণকারীদের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলেছে, ‘এই প্রাদুর্ভাব দ্রুত বৃদ্ধি পাওয়ায় আরও আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে।’

সংস্থাটি বলেছে, “মার্কিন যুক্তরাষ্ট্রে বসন্ত এবং গ্রীষ্মের ভ্রমণ মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে, সিডিসি হামের বিস্তার রোধে চিকিৎসক এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিচ্ছে।’

“হামের সংজ্ঞা পূরণকারী জ্বরজনিত ফুসকুড়ি রোগের ক্ষেত্রে তাদের সতর্ক থাকা উচিত এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য টিকাদান নির্দেশিকাসহ কার্যকর হাম প্রতিরোধ কৌশলগুলো ভাগাভাগি করে নেওয়া উচিত।”

হাম অত্যন্ত সংক্রামক, শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সংক্রামিত ব্যক্তি কোনও এলাকা ছেড়ে যাওয়ার পরে দুই ঘণ্টা পর্যন্ত বাতাসে থাকে। এই রোগ জ্বর, শ্বাসকষ্টের লক্ষণ এবং ফুসকুড়ি সৃষ্টি করে-তবে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ এবং মৃত্যুসহ গুরুতর জটিলতাও তৈরি করতে পারে।

টিকাদান এই রোগ প্রতিরোধের সর্বোত্তম সুরক্ষা হিসাবে কাজ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে কোভিড-১৯ মহামারির টিকা সংক্রান্ত ভুল তথ্যের প্রচার বৃদ্ধির পর থেকে টিকাদানের হার হ্রাস পাচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর