শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

মাশরুম রান্নার আগে যা জানা জরুরি

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : আজকাল সারাবছরই মাশরুম পাওয়া যায়। এটি পুষ্টিগুণে ভরপুর। মাশরুম পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি- পাওয়া যায়। মাশরুম রান্না করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন-

১. মাশরুমের গায়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, জীবাণু থাকে। ঠিকমতো পরিষ্কার করা না হলে মাশরুম খেয়েপেট খারাপ হতে পারে। এ কারণে মাশরুম সঠিক উপায়ে পরিষ্কার করার পর রান্না করা উচিত।

২. চেষ্টা করবেন সব সময় তাজা মাশরুম কিনতে। মাশরুমের গায়ে যদি কোনও ক্ষত থাকে, বা পচে যায়, তা হলে সেটা কেনা ঠিক নয়। তাজা মাশরুম কিনলে তা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন।

৩. অন্যান্য সবজির মতো মাশরুম পরিষ্কার করা যায় না। দীর্ঘক্ষণ পানিতে চুবিয়ে রাখাও ঠিক নয়। প্রথমে মাশরুমের ময়লা পরিষ্কার করে নিন, তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে মাশরুমের স্বাদ, বর্ণ নষ্ট হয়ে যায়।

৪. ধোয়ার পরেও ভিজা রুমাল বা পেপার টাওয়েল দিয়ে মাশরুম পরিষ্কার করতে পারেন। তবে খুব চেপে পরিষ্কার করা যাবে না। মাশরুম ভেঙে যাবে। এ ছাড়া মাশরুম ধোয়ার পরে সেগুলো শুকনো করে মুছে নেবেন, তা না হলে কালো হয়ে যাবে।

৫. মাশরুম কাটার সময় অনেকেই গোড়াটা ফেলে দেন। কিন্তু গোড়ায় পচন না ধরলে ওই অংশটাও খাওয়া যায়। তবে গোড়ায় পচন ধরলে অবশ্যই ওই অংশ কেটে বাদ দিতে হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর