জামাযাতে ইসলামী বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এক র্যালি বের করে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার আমির ও ফরিদপুর-২ আসনে জাময়াত ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো: সাহিদুজ্জামান সাহিদ মাষ্টার, সহ সাধারন সম্পাদক মো: এনায়েত হোসেন, নগরকান্দা পৌর আমির মাওলানা সাখাওয়াত হোসেন সহ নগরকান্দা উপজেলা ও বি়ভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা।
র্যালিতে স্লোগান ছিল, আহলান সাহলান – মাহে রমাদান, রমজানের পবিত্রতা- রক্ষা করো, করতে হবে, মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচা বিক্রি চলবে না,চলবে না। খোলা বাজারে চায়ের দোকান-চলবে না, চলবে না। আহলান সাহলান- মাহে রমজান। মাহে রমজানের আগমন-শুভেচ্ছা স্বাগতম ।