মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

মিন্টুর লাশ দুবাই থেকে দেশে আনতে পরিবারের আকুতি

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

প্রবাসী মিন্টুর লাশ দুবাই থেকে দেশে আনতে আকুতি জানিয়েছেন তার পরিবার। বলছিলাম নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েপুর পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী মো. মিন্টু হোসেন (৪৩) এর কথা। তিনি দুবাইয়ে মারা যাওয়ার তিন মাস পেরিয়ে গেলেও অর্থের অভাবে মিন্টুর লাশ দেশের বাড়িতে আনতে পারেনি তার পরিবার। মিন্টুর লাশ দেশে আনতে সরকারি সহযোগীতাসহ সমাজের বিত্তবান ও হƒদয়বান ব্যক্তিদের সহযোগীতা চেয়েছেন অসহায় পরিবারটি।

মিন্টুর পরিবার সূত্রে জানা গেছে, মিন্টু দেশে পেশায় একজন মেকানিক ছিলেন। তার ও তার পরিবারে অভাব-অনাটন যেন তার পিছু ছাড়ছিল না। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মা, স্ত্রী ও দু’টি কণ্যা সন্তান রেখে অর্থ উপার্জনের জন্য ঋন করে বাংলাদেশ থেকে একটি কোম্পানির ভিসায় গত ২০২১ সালে পারি জমান দুবাইয়ে। বিদেশ গিয়েও যেন ভাগ্যের চাকা উল্টে যায় তার। কয়েক মাসের মাথায় ভিসার মেয়াদ শেষ হওয়ায় তিনি হয়ে যান অবৈধ প্রবাসী। অনেক চেষ্টার পরেও বৈধ প্রবাসী হতে পারেননি তিনি।

এরপর থেকে দীর্ঘ তিন বছর গোপনে দুবাইয়ের বিভিন্ন জায়গায় কাজ করতেন। এতে করে তার ঋন পরিশোধ তো দুরের কথা নিজের খাওয়া-পড়াও জোটাতে হিমসিম খাচ্ছিলেন মিন্টু। এরই মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্ট্রোক করে দুবাইয়ে একটি হাসপাতালে মারা যান তিনি।

মিন্টুর স্ত্রী পারভীন বেগম জানান, স্বামীর মারা গেলেও আমরা পরিবারের লোকজন কেউ ওই সময় তার মৃত্যুর খবর পাইনি। স্বামীর মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাই। এরপর থেকে আমরা পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিলাম। হটাৎ করে চলতি মে মাসের ১০ তারিখে প্রবাসী কল্যাণ কার্যালয় থেকে আমার স্বামী মিন্টুর মৃত্যুর খবরটি পাই। তিনি জানান, স্বামীর লাশটি দেশে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছি। কিন্তু স্বামীর লাশটি দেশে আনার জন্য বিভিন্ন মাধ্যমে জানতে পারি প্রায় পৌনে তিন লাখ টাকা লাগবে। এতগুলো টাকাতো আমাদের পরিবারের কারো কাছে নেই। তাই স্বামী মিন্টুর লাশটি এখনো দেশে আনতে পারিনি।

তিনি আরও জানান, আমি পরিবার নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছি। একদিকে স্বামীর লাশ নিয়ে আসতে অর্থের প্রায়োজন। অন্যদিকে পরিবারের ঋনের বোঝা এবং দু’টি কণ্যা সন্তান নিয়ে অসহায় হয়ে পরেছি। সরকারি সহযোগীতাসহ সমাজের বিত্তমান ও হƒদয়বান ব্যক্তিদের সহযোগীতা পেলে স্বামী মিন্টুর লাশটি বাড়িতে আনা সম্ভব। তাই আর্থিক সহযোগীতা চেয়েছেন মিন্টুর পরিবার। (মৃত প্রবাসী মিন্টুর পরিবারের নগদ এ্যাকাউন্ট নম্বর- ০১৭৩৫-১৯১৭৭৩)।

উপজেলার কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবু বলেন, প্রবাসী মিন্টুর মৃত্যুর খবর শুনেছি। তার পরিবারটি খুবই অসহায়। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছে। আমরা পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগীতা করার চেষ্টা করছি। সমাজের বিত্তমান ও হƒদয়বান ব্যক্তিরা সহযোগীতার হাত বাড়ালে পরিবারটি উপকৃত হবেন।

রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম বলেন, মিন্টু নামে এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। সহযোগীতার জন্য লিখিতভাবে আবেদন দিতে বলেছি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে সহযোগীতা করার চেষ্টা করবো।


এই বিভাগের আরো খবর