সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধে অংশ নিয়েও আজো সনদ পাননি জামালপুরের দরিদ্র আব্দুল মোতালেব

জামালপুর প্রতিনিধি
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২:২১ অপরাহ্ন

স্বাধীনতার বায়ান্ন বছর অতিবাহিত হলেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়ায় মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন জামালপুরের দরিদ্র ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব (৮৬)। তিনি মুক্তিযোদ্ধা সনদ ও সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
তিনি এ প্রতিবেদককে এই আকুতি জানান।

নিজেকে মুক্তিযোদ্ধা দাবিকারী মো. আব্দুল মোতালেব জামালপুরের মেলান্দহ উপজেলার মহিষকৈল বাগবাড়ী গ্রামের মৃত নইম উদ্দিন সরকারের ছেলে। তার বয়স ৮৬ বছর। তার তিন ছেলে ও এক মেয়ে বিয়ে করে আলাদা সংসার করতেছে। বর্তমানে তিনি তার স্ত্রী সুলেখা বেগমকে নিয়ে জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মনিরাজপুর এলাকায় মনিরাজপুর এলাকায় রাস্তার পাশে ছোট একটি মনোহারি দোকানের ব্যবসা করে স্ত্রীকে নিয়ে খুবই মানবেতরভাবে জীবন যাপন করছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ সৈনিক বীর মুক্তিযোদ্ধা হিসেবে এবং বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আদর্শ কর্মী হিসেবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছি। ২০১১ সালে আমাকে জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত করা হয়।

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক প্রয়াত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা এবং তাঁর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকিরসহ জামালপুরের বীর মুক্তিযোদ্ধারা অনেকেই আমাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে চিনেন। তারা বিভিন্ন সময়ে বিশেষ করে আমার অসুস্থতার সময় আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমার জন্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা এবং যানবাহনে যাতায়াতের ভাড়ার সুবিধা পাওয়াসহ নানাভাবে বিভিন্ন সময় আমাকে সহযোগিতা করে থাকেন।

তিনি দাবি করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ ও দেশের মুক্তিকামী মানুষের জন্য অবদান রাখেন। এর প্রমাণ হিসেবে মুক্তিযুদ্ধ পরবর্তীতে মুক্তিযুদ্ধের অধিনায়ক কর্নেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত তৎকালীন দেশ রক্ষা বিভাগ থেকে স্বাধীনতা সংগ্রামের সনদপত্রও পান।

পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য ২০১৪ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েব সাইটে আবেদন করেন। ২০১৪ সালে রহস্যজনকভাবে উপজেলা যাচাই বাছাই কমিটি তার নাম বাদ দেওয়ায় ২০১৭ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করে মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার জন্য আকুল আবেদন জানাই। মুক্তিযোদ্ধা সনদের জন্য প্রমাণ হিসেবে সব কাগজপত্র ঠিক থাকলেও আজও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম তোলা হয়নি।  ফলে আজও তিনি মুক্তিযোদ্ধা সনদ না পাওয়ায় একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন অসহায় এই মুক্তিযোদ্ধা।


এই বিভাগের আরো খবর