মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

মুরগি খাওয়া ভালো না খারাপ? গবেষণায় যা জানা গেল

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : সুস্বাদু এবং প্রোটিনে ভরপুর উৎস হিসেবে মুরগির মাংস বরাবরই পরিচিত। বহু পুষ্টিবিদ গরুর মাংসের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মুরগির মাংস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে দক্ষিণ ইতালিতে সম্প্রতি পরিচালিত এক গবেষণা এই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

এই গবেষণায় ৪,৮৬৯ জন মধ্যবয়সী ব্যক্তির খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করা হয়। দেখা গেছে, প্রতি সপ্তাহে ৩০০ গ্রাম বা তার বেশি মুরগির মাংস খাওয়ার সঙ্গে সার্বিক মৃত্যুহার এবং হজম তন্ত্রে ক্যানসার হওয়ার ঝুঁকি কিছুটা বাড়তে পারে। গবেষণার ফল অনুযায়ী, এই পরিমাণে মুরগি খেলে মৃত্যুঝুঁকি ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে, আর হজমতন্ত্রের ক্যানসারের আশঙ্কা গড়ে ২.৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে; যা পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। অংশগ্রহণকারীদের খাদ্যাভ্যাসের তথ্য তাদের নিজেদের স্মৃতির ওপর নির্ভর করে সংগ্রহ করা হয়েছে, যা তথ্যের নির্ভুলতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এছাড়া, তাদের দৈনন্দিন অভ্যাস, মুরগির উৎস এবং রান্নার ধরন সম্পর্কেও বিস্তারিত তথ্য ছিল না, যা ফলাফল বিশ্লেষণে প্রভাব ফেলতে পারে।

সব মুরগি এক নয়: চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, সব ধরনের মুরগির মাংস একরকম নয়। শিল্পকারখানায় উৎপাদিত মুরগিতে ব্যবহৃত হরমোন ও অ্যান্টিবায়োটিক দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। একইভাবে, উচ্চ তাপে মাংস রান্না করলে ‘এইচসিএ’ ও ‘পিএএইচ’ নামক ক্ষতিকর যৌগ তৈরি হয়, যা ক্যানসারের জন্য দায়ী হতে পারে। তাছাড়া, প্রক্রিয়াজাত মুরগির পণ্য—যেমন চিকেন সসেজ, হট ডগ বা ডেলি মিটেও ব্যবহৃত সংরক্ষণ উপাদান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

যুক্তরাষ্ট্রের টড ক্যানসার ইনস্টিটিউটের মেডিকেল ডিরেক্টর ড. নিলেশ ভোরা মনে করেন, “সম্ভবত এবারই প্রথম মুরগির মাংসকে হজমতন্ত্রের ক্যানসারের সম্ভাব্য ঝুঁকির উৎস হিসেবে ধরা হয়েছে।” আর ক্যালিফোর্নিয়ার সেন্ট জনস ক্যানসার ইনস্টিটিউটের সার্জিক্যাল অনকোলজিস্ট ড. অ্যান্তন বিলচিক বলেন, এই গবেষণা উদ্বেগজনক, তবে আরও গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

মুরগি খাওয়া কি বন্ধ করবেন: বিশেষজ্ঞরা মুরগি একেবারেই খাওয়া বন্ধ করতে বলছেন না। বরং তারা পরামর্শ দিচ্ছেন পরিমাণ ও রান্নার পদ্ধতির উপর জোর দিতে। হার্ট বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ান মিশেল রাউথেনস্টেইন বলেন, সপ্তাহে প্রায় ২০০ গ্রাম বা ৭ আউন্স পর্যন্ত লিন ও আনপ্রসেসড মুরগির মাংস নিরাপদ। তবে রান্নার পদ্ধতি যেমন বেকিং, স্টিমিং বা হালকা তেলে রোস্ট করাকে অগ্রাধিকার দিতে হবে।

ড. বিলচিকের মতে, শুধু মুরগির ক্ষেত্রেই নয়, মাছসহ অন্যান্য প্রোটিন উৎসেও রান্নার ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাদ্যাভ্যাস পরিকল্পনার সময় খাদ্যের গুণগত মান, পরিমাণ ও রান্নার পদ্ধতি সবই বিবেচনায় নেওয়া দরকার।

এই গবেষণা মুরগির মাংসের সুরক্ষা সম্পর্কে আমাদের দীর্ঘদিনের বিশ্বাসে সাময়িক প্রশ্ন তুললেও, একে এককভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেয়া ঠিক হবে না। বরং এটি আরও গবেষণার দরজা খুলে দিয়েছে।

সূত্র: হেলথলাইন
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর