বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোনালিসা বিশ্বখ্যাত হওয়ার নেপথ্যে

অনলাইন ডেস্ক :
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঠোঁটের কোণে বিষাদ মেশানো মৃদু হাসি। মায়াময় দুটি চোখ। অনাড়ম্বর সাজপোশাক। লিওনার্দো দা ভিঞ্চি তাঁর অনন্য সৃষ্টি ‘মোনালিসা’কে এভাবেই ফুটিয়ে তুলেছেন তুলির আঁচড়ে।

৫০০ বছরের বেশি সময় আগে আঁকা এই চিত্রকর্ম থেকে আজও চোখ ফেরানোর উপায় নেই। রেনেসাঁ যুগের চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই ছবিই সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম।

যুগে যুগে আরো অনেক শিল্পীই এমন ছবি এঁকেছেন, যা শিল্পগুণের দিক থেকে ‘মাস্টারপিস’। কিন্তু সেসব চিত্রকর্মের চেয়ে মোনালিসার ছবি অনেক বেশি বিখ্যাত এবং পরিচিত।

মোনালিসার বিখ্যাত হওয়ার কারণ নিয়ে যুগ যুগ ধরে কম আলোচনা হয়নি।

বিশ্লেষকরা বলছেন, কেবল শিল্পগুণই নয়, ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা রহস্য এবং একাধিক ঘটনা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্মগুলোর একটি করার পেছনে ভূমিকা রেখেছে।

কথিত আছে, ১৫০৩ থেকে ১৫১৭ সাল পর্যন্ত বিখ্যাত এই ছবি আঁকেন লিওনার্দো দা ভিঞ্চি। গবেষণাভিত্তিক অলাভজনক সংবাদমাধ্যম দ্য কনভার্সেশনে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, মোনালিসার ছবিটি আঁকা হয়েছিল একজন সিল্ক ব্যবসায়ীর অনুরোধে।

ইতালিতে যেকোনো নারীকে ‘মোনা’ বলে সম্বোধন করা হতো। আর ছবিতে থাকা নারীর নাম লিসা। শব্দ দুটি মিলিয়ে ছবিটির নাম হয় ‘মোনালিসা’। তবে ছবিটি আসলেই তাঁর ছিল কি না, এ নিয়েও আছে বিতর্ক।

ছবিটির সঙ্গে লিওনার্দোর চেহারার অনেক বৈশিষ্ট্যের মিল থাকায় অনেকেই মনে করেন, এটি আসলে শিল্পীর নিজেরই ছবি।

আবার অনেকের ধারণা, এটি লিওনার্দোর মা কিংবা তাঁর বান্ধবীর পোর্ট্রেট।

সর্বশেষ ২০১৫ সালে প্রচলিত সব তত্ত্বকে চ্যালেঞ্জ করেন প্যারিসের বিজ্ঞানী পাসকাল কোট। ১০ বছর ধরে গবেষণার পর এই গবেষক দাবি করেন, পোর্ট্রেটের রহস্যময়ী এই নারী অন্য কেউ ছিলেন। তবে লিওনার্দোকে নিয়ে যাঁরা গবেষণা করেছেন তাঁদের অনেকেই নতুন তত্ত্বটিকে তেমন গুরুত্ব দেননি। ইতিহাস, দর্শন ও শিল্প নিয়ে কাজ করা প্ল্যাটফরম দ্য কালেক্টর বলছে, ১৮০৪ সাল থেকে চিত্রকর্মটি ল্যুভর জাদুঘরে আছে।

আইন অনুসারেই ছবিটি ফরাসি নাগরিকদের। ফলে এটি বিক্রি করা অত্যন্ত কঠিন। সব মিলিয়ে এর দাম নির্ধারণ করা প্রায় অসম্ভব।

তবে ১৯৬২ সালে যখন একে ইনস্যুরেন্সের অধীনে আনা হয়, তখন এর মূল্য ধরা হয়েছিল ১০ কোটি ডলার, মূল্যস্ফীতির হিসাব ধরেই বর্তমানে যার বাজারমূল্য হতে পারে ৮৩ কোটি ডলারের বেশি।

এদিকে ২০২০ সালে ফরাসি উদ্যোক্তা স্টিফেন ডিস্টিংগুইন বলেছিলেন, মহামারির বিপর্যয়কর প্রভাব থেকে ফ্রান্সকে পুনরুদ্ধারে ‘মোনালিসা’কে বিক্রি করা যেতে পারে। আর ছবিটি যে পরিমাণ রাজস্ব এনেছে তার পরিপ্রেক্ষিতে এর দাম পাঁচ হাজার কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলেও সে সময় মন্তব্য করেন তিনি। তবে দাম নিয়ে তাঁর এই মত খারিজ করে দেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

চিত্রকর্মটি নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো মোনালিসার হাসি। এতে লিওনার্দো এমনভাবে রঙের ব্যবহার করেছেন, যাতে করে ছবির নারীর হাসিতে এক ধরনের রহস্যময়তা ফুটে উঠেছে। সাধারণভাবে তাকালে যেখানে মনে হয় চিত্রকর্মের নারীটি হাসছেন, আবার হাসির দিকে একনজরে তাকিয়ে থাকলে সেই হাসি যেন ক্রমেই মিলিয়ে যায়।

রঙের আঁচড়ে দৃষ্টির এই বিভ্রম তৈরি ছাড়াও মোনালিসার ছবি এমনভাবে আঁকা হয়েছে যে চিত্রকর্মটির যেদিকেই দাঁড়ানো হোক না কেন, মনে হয় ছবিটির চোখ সেদিকেই তাকিয়ে রয়েছে।

এর আগেও এই পদ্ধতিতে একাধিক ছবি আঁকা হলেও মোনালিসার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এই পদ্ধতির নামই হয়ে গেছে ‘মোনালিসা ইফেক্ট’। সূত্র : বিবিসি
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর