বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

মৌলভীবাজারের শেরপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও ৬ মোটরসাইকেল, ক্ষতি কয়েক কোটি টাকা

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল হিসেবে পরিচিত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায়, ঢাকা–সিলেট মহাসড়কের পাশে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে পাশাপাশি অবস্থিত দুটি মার্কেটের মোট আটটি দোকান সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি মোটরসাইকেল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহ লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত মেসার্স জননী অটো ট্রেডার্স ১ ও ২-এর স্বত্বাধিকারী শ্রী বিধান ধর জানান, তার মোটরসাইকেল সার্ভিসিং ওয়ার্কশপ এবং মোটরসাইকেল ও সিএনজি পার্টসের দোকানে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ সময় দোকানে থাকা ছয়টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পাশের দোকান নিউ মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ-এর স্বত্বাধিকারী মোঃ কাজী শাহিন মিয়ার ছেলে বলেন, তাদের গাড়ির ওয়ার্কশপে থাকা নতুন ও রিকন্ডিশন্ড মালামালসহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া মেসার্স মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ-এর স্বত্বাধিকারী মোঃ মিজান মিয়া জানান, তার প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। মেসার্স মাশাল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ-এর স্বত্বাধিকারী মোঃ কিয়াম উদ্দিন (বাবলু) বলেন, বড় গাড়ির স্প্রিং ও বডি মিস্ত্রির কাজে ব্যবহৃত প্রায় ২ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। এদিকে মেসার্স আখি মটরস-এর স্বত্বাধিকারী এনামুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং তিনি অগ্নিকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে সন্দেহ করছেন।

তবে এ বিষয়ে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু বলেন,
“ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। আগুন কোথা থেকে লেগেছে, সেটি ফায়ার সার্ভিসের কর্মীরাই নিশ্চিতভাবে বলতে পারবেন।” অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।


এই বিভাগের আরো খবর