সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

মৌলভীবাজারে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

আবুল হায়দার টরিক, মৌলভীবাজার প্রতিনিধি
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার। ২৭ আগস্ট দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ আগস্ট রাত অনুমানিক দুইটার সময় রাজনগর থানাধীন উত্তরভাগ ইাউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী জনৈকা আমিরুন নেছার (৫৫) বসত ঘরের বারান্দার কলাপসিবল গেইটের তালা কেটে ও রুমের ছিটকিনি ভেঙ্গে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন লোক দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরের লোকদের হাত-পা বেঁধে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট প্রায় ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এবং মামলার তদন্তকারী অফিসার সুলেমান আহমদসহ রাজনগর থানার একটি টিম ডাকাতির এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুামানিক ১০ টার দিকে রাজনগর থানার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হেসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে ডাকাত জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০), আমির হোসেন (৪১) দেরকে থেকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং ডাকাত জাকির হোসেন এর দেখানো মতে তাদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত জাকির হোসেনের বসত বাড়ী সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি কালো রংয়ের খেলনা পিস্তল, কাঠের হাতল বিশিষ্ট লোহার তৈরি দুটি ছুরি, একটি রামদা, একটি হ্যামার, একটি তালা কাটার জব্দ করা হয়।

২১৭শে আগস্ট দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর