রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল

‎যারা নাশকতা করবে তাদের বাংলাদেশের রাজনীতিতে আর কোন ঠাঁই হবে না: এড. আহমেদ আযম খান

সখীপুর (টাংগাইল) প্রতিনিধি
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

কেন্দ্রীয়বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোন ঠাঁই হবে না। লক ডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরীর পাঁয়তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না। এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়, দেশের উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায়।

‎আজ শুক্রবার (১৪ নভেম্বর) বেলা এগারো টায় সখীপুর উপজেলার আড়াই পাড়া গ্রামে দুর্ঘটনায় আহত অটো চালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি’র সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সিকদার , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমূখ।আহমেদ আযম খান আরও বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর সে অনিশ্চয়তা কেটে গেছে। তার ভাষনে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে এবং সমস্ত প্রশাসন গুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগ-জাপা এবং ১৪ দল নির্বাচনে না এলে কাদের সিদ্দিকী নির্বাচনে আসবেন না এমন প্রশ্নের জবাবে আযম খান বলেন, নির্বাচন সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত আছে, এখন কোন ব্যক্তি বা এক ব্যক্তির একদল এরকম দল যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনে কোন প্রভাব পড়বে না বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। আমি মনে করি নির্বাচনে যে সকল রাজনৈতিক দল আসবে সেই সকল রাজনৈতিক দল নিয়েই আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিবে, জনগণের ভোটের মধ্য দিয়েই জয়-পরাজয় নির্ধারিত হবে।


এই বিভাগের আরো খবর