মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

যে ডায়েট মেনে এখনও ফিটনেস ধরে রেখেছেন জেনেলিয়া

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : সবশেষ ২০২৩ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল বলিউডের মিষ্টি মেয়ে জেনেলিয়া ডি সুজাকে। আমির খানের ছবি সিতারে জামিন পারে অভিনয় করতে দেখা যাবে এই বলিউড তারকাকে। বয়স ৩৭ পার হলেও দেখে বোঝার জো নেই। একেবারে আগের মতোই ফিটনেস ধরে রেখেছেন ‘জানে তু ইয়া জানে না’র সেই কলেজের মেয়েটি। কীভাবে নিজের ত্বকের তারুণ্য বজায় রাখেন জেনেলিয়া?

জেনেলিয়া জানান, ২০১৭ সাল থেকে নিজের খাদ্যাভ্যাসে বড়সড় বদল এনেছেন। প্রথমে নিরামিষাশী হয়েছিলেন, তারপর ধীরে ধীরে দুগ্ধজাত খাবারও বাদ দিয়ে পুরোপুরি ভেগান ডায়েটের দিকে ঝোঁকেন তিনি। কেবল স্বাস্থ্যের জন্য নয়, বরং তিনি কী খাচ্ছেন সে সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন জেনেলিয়া। প্রথমে এই বদল সহজ ছিল না, কারণ প্রতিটি খাবারের বিকল্প হিসেবে ভিগান খাদ্যতালিকা থেকে খাবার বের করা খুবই কঠিন। তবে ধীরে ধীরে আত্মস্থ করে ফেলেছেন জেনেলিয়া।

জেনেলিয়া মনে করেন, ‘মাইন্ডফুল ইটিং’ খুব জরুরি। অর্থাৎ খাওয়ার সময়ে সেই মুহূর্তের প্রতি মনোযোগ দেওয়া, সেই মুহূর্তে উপস্থিত থাকা এবং কী খাচ্ছেন, সেটিকে মন ভরে দেখা।

পুষ্টির ভারসাম্য বজায় রাখতে মাসিক ডায়েট পরিকল্পনা করা থাকে এই তারকার। অর্থাৎ মাসে মাসে অল্প করে বদলাতে থাকেন ডায়েট। যথেষ্ট পরিমাণ প্রোটিন তিনি গ্রহণ করেন রোজ। জেনেলিয়া জানান, অনেকেই মনে করেন এই ধরনের খাদ্যাভ্যাসে পর্যাপ্ত প্রোটিন মেলে না। কিন্তু সেটি ভুল। জেনেলিয়ার জানান, ‘ভেগান ডায়েট করে আমি ১০০ কেজি ওজন তুলেছি। তাই এ সব ভ্রান্ত ধারণা। এছাড়া পর্যাপ্ত পানি পান করেন এই তারকা। ভোলেন না নিয়মিত ব্যায়াম করতেও।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর