সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীতে অপহৃত এক ব্যক্তি উদ্ধার : নারীসহ ৮ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৭:২৪ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর চান্দুরা এলাকা থেকে অপহৃত ওষুধ বিক্রেতা আলমগীরকে রাজধানী যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপহরণকারীরা আলমগীরকে একটি ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন এবং মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে ।

আটককৃতরা হলেন- মো. সিয়াম আল জেরিন তালুকদার (৩৩), রাসেল শেখ ওরফে মিঠু (৩৩), মো. শহিদুল ইসলাম (৩৭), প্রণব নারায়ণ ভৌমিক (৫০), মো. আলমগীর (৪২), আঃ রব খান (৭৮), সৈয়দা জান্নাত আরা উর্মি (২৭) ও ইসরাত জাহান সায়লা (২৯)।
র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ফরিদ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি টিম সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে র‌্যাব একটি খেলনা পিস্তল, ৩টি চাকু, ১ হাতুড়ি, ১টি আয়রন মেশিন, ১টি লাঠি ও ১৩টি মোবাইল ফোন জব্দ করে।

তিনি জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকার ওষুধ বিক্রেতা আলমগীর গত ২৯ এপ্রিল বিকেলে নিখোঁজ হন। রাত ১১টার দিকে আলমগীর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন ফোন করলে আলমগীরের মুঠোফোনটি বন্ধ পান। তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। ঘটনার পরের দিন সকাল ১১টায় আলমগীরের স্ত্রীর মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি আলমগীরকে অপরহণ ও নির্যাতনের বিভিন্ন চিৎকার শুনিয়ে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না পেলে আলমগীরকে হত্যার হুমকি দেয় তারা। পরবর্তীতে অপহৃতের পরিবারের লোকজন অপহরণকারীদের দাবিকৃত টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে র‌্যাবের সাথে যোগযোগ করে।
র‌্যাব বলছে, অপহরণের ঘটনায় ভিকটিমের স্ত্রী গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণকারী চক্রটি ভুক্তভোগী আলমগীরের কাছে জমি বিক্রির কথা বলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাদের সুবিধাজনক স্থানে নিয়ে গিয়ে খেলনা পিস্তল দিয়ে তাকে মৃত্যুর ভয় দেখায়। পরে সিএনজিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় তাদের আস্তানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর