বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাজশাহীতে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক :
বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছরের সশ্রম করাদন্ড দেওয়া হয়েছে। ১১ জানুয়ারি বুধবার রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম মো. এলাহী (৩৫)। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বড় রাঙ্গামাটিয়া গ্রামে। তিনি পেশায় কৃষক। নিহত স্ত্রীর নাম সোনাভান (১৯)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৮ আগস্ট পুঠিয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মকবুল হোসেন সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের রাগারাগির জের ধরে ঘটনার দিন রাতে স্ত্রী ভাত খেতে যাচ্ছিলেন না। তিন চারবার বলার পরেও স্ত্রী ভাত খেতে যায় না। তখন তার ওপর রাগ করে স্বামী মো. এলাহী স্ত্রীর ঘাড়ের ওপরে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। তারপর সোনাভান ঘুমিয়ে পড়ার মতো করে নিস্তেজ হয়ে যান। পরিবারের লোকজন এসে তার ঘাড়ে সরিষার তেল মালিশ করেন। কিন্তু সোনাভান আর সাড়া দেননি।

এই ঘটনাটি উজির আলী নামের এক ব্যক্তি পুঠিয়া থানার পুলিশকে জানান। তার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে এসআই মকবুল হোসেন সরকার বাদী হয়ে থানায় মামলাটি করেন। এ মামলায় আসামি গ্রেফতার হয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ মামলাটি তদন্ত করে ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।রাষ্ট্রপক্ষের আইনজীবী শরৎচন্দ্র সরকার বলেন, জামিনে মুক্তি পেয়ে আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে হাজতে ছিলেন। সেখান থেকে তাকে আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর