বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রিসোর্টে বিয়ে দেয়ার ঘটনায় দুজনের আত্মহত্যা, যা জানা গেল

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : গত ১৯ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে আটক করে সিলাম এলাকার স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তাদের মধ্যে আটজনকে অভিভাবক ডেকে বিয়ে দেন এবং অন্যদের সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন।

এছাড়াও এ সময় রিসোর্ট ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সম্প্রতি, উক্ত ঘটনায় অপমানবোধ করে দুজন আত্মহত্যা করেছেন দাবিতে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রিজেন্ট পার্ক রিসোর্টের ঘটনায় দুইজনের আত্মহত্যার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তৃষা বিশ্বাস নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহের ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে এতে একজন নারীর ঝুলন্ত মরদেহের ছবি দেখতে পায় রিউমর স্ক্যানার। উক্ত ছবির সূত্রে Kartik Nath নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৯ জানুয়ারি করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, পোস্টটিতে ব্যবহৃত ছবিগুলোর একটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। উক্ত ছবি ব্যতীতও ওই নারীর ঝুলন্ত মরদেহের ভিন্ন ছবিও পোস্টটিতে পাওয়া যায়।

পোস্টটি থেকে জানা যায়, গত ১৯ জানুয়ারি পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের কন্যা। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে চাকরিতে যোগ করেন।

অর্থাৎ, রিজেন্ট পার্ক রিসোর্টের ঘটনায় দুইজন আত্মহত্যা করার দাবিতে প্রচারিত ছবিটি ভিন্ন ঘটনার।

পরবর্তীতে সিলেটের রিজেন্ট পার্ক রিসোর্টে আটককৃত আটজনকে বিয়ে দেয়ার ঘটনা পরবর্তী সময়ে কেউ আত্মহত্যা করেছেন কিনা জানতে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

উক্ত দাবির বিষয়ে নিশ্চিত হতে পরবর্তীতে সিলেটের স্থানীয় পত্রিকা ‘দৈনিক জালালাবাদ’-এর সম্পাদক মুকতাবিস উন নূর এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘ওই ঘটনায় দুইজন আত্মহত্যা করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনাই ঘটেনি। পুলিশ কমিশনারের সাথেও আমার আলাপ হয়েছে। তিনিও এমন কোনো তথ্য পাননি।’

সুতরাং, সিলেটের রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক তরুণ-তরুণীদের বিয়ে করিয়ে দেয়ার ঘটনায় পরবর্তীতে দুইজন আত্মহত্যা করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর