বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রেডিও ক্যাপিটাল এর ব্যবস্থাপনায় চালু হলো দুটি ইউটিউব চ্যানেল

অনলাইন ডেস্ক :
সোমবার, ২ জুন, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : রেডিও ক্যাপিটাল ৯৪.৮ এফএমের ব্যবস্থাপনায় ইউটিউবে যাত্রা শুরু করলো “ক্যাপিটাল ড্রামা” ও “ক্যাপিটাল মিউজিক” নামের দুটি চ্যানেল। এই চ্যানেল দুটির জন্য রেডিও ক্যাপিটাল নিজস্ব নাটক ও মিউজিক কন্টেন্ট তৈরি করবে।

গত শনিবার (৩১ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার ৫ নং হলে কেক কেটে চ্যানেল দুটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া এডভাইজার আব্দুল বারী এবং সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল এবং নাটকের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা।

অনুষ্ঠানে মাসুদুর রহমান মান্না বলেন, পড়াশোনা ও খেলাধূলার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য যে জগতটা আমাদের রয়েছে সেটা নিয়ে আরও কাজ করার সুযোগ হয়েছে। ক্যাপিটাল ড্রামা ও ক্যাপিটাল মিউজিক নামে দুটি চ্যানেল শুরু করতে যাচ্ছি। এই যাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মীদের সাথে যুক্ত হতে আজকের এই অনুষ্ঠান। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। নাটকের জায়গা থেকে আমরা অনেকদূর এগিয়ে আছি। এই ধারাটাকে আরও শক্ত স্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিকল্পনা ও নির্দেশনাকে সামনে রেখে এই পথচলা। আশা করছি আপনাদের সাথে নিয়ে অনেক কাজ করবো।

আব্দুল বারী বলেন, বসুন্ধরা গ্রুপ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক সেবামূলক কাজ করে। প্রতি মাসে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে নিয়মিত ভাবে মেধা বৃত্তি দেয়া হয়। রেডিও ক্যাপিটালের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ নাটক প্রযোজনা শুরু করছে। এই উদ্যোগ মানুষের মাঝে উন্নত মুল্যবোধের উন্মেষ ও সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে ।

রেডিও ক্যাপিটালের প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ছয়টি প্রডাকশন নিয়ে শুরু করা হয়েছে ক্যাপিটাল ড্রামা। এর মধ্যে চারটি সমাপ্ত হয়েছে। ঈদের পর আরও দুটি নির্মাণ করা হবে। সর্বোপরি বছরে ৩৬টি প্রডাকশন আসবে। এই নাটক হবে সকল বয়স ও শ্রেণির দর্শকের জন্য। তিনি বলেন, আগামীতে ক্যাপিটাল ড্রামা হবে দেশের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট চ্যানেল। অনেকে ভাল নাটক প্রযোজকের অভাবে টেবিলে পড়ে থাকে। মানসম্পন্ন স্ক্রিপ্ট হলে ক্যাপিটাল ড্রামা তথা বসুন্ধরা সেই কাজকে এগিয়ে নেবে।

প্রজাপতি নাটকের জাকারিয়া সৌখিন বলেন, উন্নত বিশ্বে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এন্টারটেইনমেন্ট এ এগিয়ে আসে। কিন্তু বাংলাদেশে সেটা কম। বসুন্ধরা সেই কাজটি করছে।চলো হারিয়ে যাই নাটকের পরিচালক হাসিব হোসেন রাখি বলেন, তরুন পরিচালক হিসাবে আমরা জ্যেষ্ঠদের পথ অনুসরণ করি। বসুন্ধরা তথা রেডিও ক্যাপিটাল আমাদের সেই পথের সঙ্গী হলো।

অভিনেতা তৌসিফ বলেন, মানুষ নাটকের মধ্যে জীবনের গল্প খোঁজার চেষ্টা করে। চলো হারিয়ে যাই সেই ধরণের গল্প। যার বাস্তব রুপ দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এর মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে পৃষ্টপোষকতা দেওয়ার পাশাপাশি শিল্পী-কলা-কুশলিদের কাজের পরিধি বাড়াতে সহায়তা করবে।

অভিনেত্রী কেয়া পায়েল বলেন, সুস্থধারার বিনোদনে বসুন্ধরা এগিয়ে এসেছে। আরও বেশি নাটক বানাবে। এ খবর আমাদের আশান্বিত করে।

অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের চারটি নাটক ও দুইটি মিউজিক ভিডিও অনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

প্রিয় প্রজাপতি নাটকে অভিনয় করেছেন, অপূর্ব ও তাসনিয়া ফারিণ। চলো হারিয়ে যাই নাটকে অভিনয় করেছেন- তৌসিফ, তটিনী, আবুল হায়াত ও দিলারা জামান। মিথ্যা প্রেমের গল্পে অভিনয় করেছেন-জোভান ও নাজনিন নিহা। আর অনেকদিন পরে নাটকে অভিনয় করেন- মুসফিক ফারহান ও কেয়া পায়েল।

জাকারিয়া সৌখিন পরিচালিত প্রথম নাটক প্রজাপতি প্রচারিত হবে ঈদুল আযহার পরের দিন সন্ধ্যা ৬ টায়।

ঈদের পর নতুন দুটি নাটক আসছে। নাটক দুটি নির্মাণ করবেন -শিহাব শাহীন ও ভিকি জাহেদ ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর