মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

রোগীদের বিদেশ নির্ভরতা অনেকটাই কমে গেছে : বিএসএমএমইউ ভিসি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উন্নতমানের বিভিন্ন চিকিৎসায় রোগীদের বিদেশ নির্ভরতা অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, সম্প্রতি আমরা পরপর দুটি সফল কাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্লান্ট করেছি। আমরা প্রতিনিয়ত কিডনি প্রতিস্থাপন, শিশু কিডনি প্রতিস্থাপন, জোড়া শিশু আলাদা, বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও টেস্ট টিউব বেবি’র জন্ম দেওয়ার মতো সর্বাধুনিক চিকিৎসা সেবা দিচ্ছি। এতে করে রোগীদের বিদেশ নির্ভরতা অনেকটা কমেছে।

রোববার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটোরিয়ামে বাংলাদেশের ক্যান্সারের বর্তমান পরিস্থিতি নিয়ে ‘সেমিনার অন : ক্যান্সার সিচুয়েশন অব বাংলাদেশ’ শীর্ষক মাসিক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে বার বার বলেছেন, দেশের রোগীরা যাতে বিদেশে চিকিৎসার জন্য না যায় সেই ব্যবস্থা করতে হবে। তার নির্দেশে বিশ্ববিদ্যালয়ে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এনেছি ও তা প্রয়োগ করেছি।

শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে ক্যান্সার রোগীর কোনো ডাটা নেই। আমাদের দেশে ক্যান্সারের কোনো স্ক্রিনিং করা হয় না। আজকের সেমিনার থেকে আমার একটাই চাওয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগকে ক্যান্সার বিভাগসহ, অকুলার অনকোলজি, আই, ইএনটি, সার্জিক্যাল অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজিসহ সব বিভাগে ক্যান্সার রোগীদের রেজিস্ট্রি করার দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক লিনিয়াক মেশিন, পেট স্ক্যান মেশিন ক্রয় করার ফান্ডের ব্যবস্থা করে দিয়েছি। ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় সাইবার নাইফ, গামা নাইফ, গামা সার্জারি, রেডিও সার্জারি করা যায় এসব বিষয় তরুণ ক্যান্সার চিকিৎসকদের মাথায় রাখতে হবে।

বিএসএমএমইউ ভিসি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে এফ-ব্লকে বোনম্যারো ট্রান্সপ্লান্টের জায়গা পড়েছিল। সে জায়গায় হেমাটোলিজ বিভাগকে দিয়ে এরইমধ্যে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এখানে মাত্র তিন লাখ টাকায় বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা যায়। বাংলাদেশে অন্য হাসপাতালে ২০ লাখ টাকা বাইরে যা ৫০ লাখ টাকা খরচ হয়। হেমাটোলোজি বিভাগ দিয়ে আমরা এ টাকা বাঁচাতে পেরেছি ক্যান্সারের জন্য টার্গেটেড থেরাপি করতেই হবে। কারণ অনেকেই এক সঙ্গে ১২টি থেরাপি দেয় তাতে কোনোটায় রোগী ভালো হয়, কোনোটিতে রোগী মারা যায় তা বোঝা যায় না।

অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্সহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব কমিটির চেয়ারম্যান ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। সেমিনারটি সঞ্চালনা করেন হৃদ্‌রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল ইবনে কবির। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন স্তরের শিক্ষক, কনসালটেন্ট, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর