নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১০ এর অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৮ জুয়াড়ি, ৫ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের কাছ থেকে ৪০ প্যাকেট জুয়া খেলার কার্ড, ৩টি স্টিলের তৈরি বাক্স, ৩টি চাপাতি ও ২টি চাকু, ২৫ পুরিয়া হেরোইন, ২শ পিস ইয়াবা, ৩০টি মুঠোফোন ও নগদ ৪৩ হাজার ২৭৫ টাকা জব্দ করা হয়। রোববার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ২৮ জুয়ারী গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ৯টায় যাত্রাবাড়ীর পূবালী এলাকার ইলিশ বাস কাউন্টারের দক্ষিণ পাশ থেকে
২৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ নারু দাস (৪২), লুৎফর রহমান (৩২), মজিবর রহমান (৪৮), মিলন শেখ (৪০), ফয়সাল মিয়া (৩৮), সৈয়দ মিরানুজ্জামান (৩৯), বাবু (৩৫), মজনু মিয়া (৩০), মনির হোসেন (৩৭), শহিদুল ইসলাম (৬৫), আলম (৪২), জলিল (৫৭), আকরামুল হক (৩৬), কামরুল ইসলাম (৪২), মিলন (৩৯), মিজানুর রহমান (৩৬), সোহেল (৪৫), নেওয়াজ শরীফ (২৯), রাশেদ গাজী (৩৮), সারোয়ার (২৯), সবুজ (৩৮), অনিক (৪২), শামিম সরকার (৫৪), বুলবুল আহম্মেদ জয়নব (৪৩), সালাউদ্দিন (৩৮), কুদ্দুস মোল্লা (৫২), হাসান (৩০) ও ওয়াদুদ (৫৬)। তাদের কাছ থেকে ৪০ প্যাকেট জুয়া খেলার কার্ড, ৩টি স্টিলের তৈরি বাক্স, ২৯টি মুঠোফোন ও নগদ ৪৩ হাজার ৭৫/- টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার দক্ষিণ সন্তাপুরে র্যাব-১০ এর অভিযানে দেশিয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৬টায় দক্ষিণ সন্তাপুর এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ আকাশ (২৪), সাব্বির হোসেন (২৪), মারুফ হোসেন (২৫), রাজিব হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)। তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ২টি চাকু জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কদমতলীতে র্যাব-১০ এর পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় কদমতলীর দনিয়া এলাকা থেকে আনিস (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২শ পিস ইয়াবা ও ২শ টাকা জব্দ করা হয়। এ ছাড়া গত শনিবার রাত ৮টায় দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদে মাসুম রেজা (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন, একটি মুঠোফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।