সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

লালমনিরহাটে তেলাওয়াতে জাতীয় সেরা হাজী রেফাজউদ্দীন মাদ্রাসার আসিফ

একরামুল হক একরাম,লালমনিরহাট
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান Dhaka Residential Model College Islamic Cultural Club কর্তৃক আয়োজিত “3rd DRMC National Islamic Cultural Festival & Book Fair 2026”-এ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ ইসলাম।

তার এই সাফল্যে বিশেষভাবে গর্বিত কালীগঞ্জ উপজেলার কাকিনাস্থ হাজী রেফাজউদ্দীন মোল্লা হাফেজী মাদ্রাসা ও ইতিমখানা।

প্রতিযোগিতার Qur’an Recitation (Second Senior Category) বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৩ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হন। চূড়ান্ত পর্বে সুমধুর কণ্ঠ ও শুদ্ধ তাজবীদের তেলাওয়াতে সকলকে মুগ্ধ করে প্রথম স্থান অর্জন করেন আসিফ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক স্কলার ড.মিজানুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও হুইপ নুরুদ্দিন ইসলাম অপু। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজয়ী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ডাকঘরের রুদ্রেশ্বর গ্রামের বাসিন্দা এবং মোঃ ওমর ফারুকের পুত্র। তিনি বর্তমানে হাজী রেফাজউদ্দীন মোল্লা হাফেজী মাদ্রাসা ও ইয়াতিমখানায় অধ্যয়নরত, যেখানে তিনি ইতোমধ্যে ১৫ পারা কুরআন হিফজ সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি বাবুর আলী পাবলিক উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, এই অর্জন শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; বরং হাজী রেফাজউদ্দীন মোল্লা হাফেজী মাদ্রাসার মানসম্মত ধর্মীয় শিক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিষ্ঠানটির শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সুশৃঙ্খল পরিবেশ এবং কুরআন শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার ফলেই এমন কৃতিত্ব সম্ভব হয়েছে।

এই অর্জনে পুরো এলাকা জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী এ ধরনের সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 


এই বিভাগের আরো খবর