শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সালথায় নিজস্ব অর্থায়নে ভাড়াকৃত গাড়ির মাধ্যমে টহল জোরদার করেছে সেনাবাহিনী

আবু নাসের, সালথা (ফরিদপুর)
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর নিজস্ব ও বেসামরিক প্রশাসন থেকে প্রাপ্ত যানবাহনের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ভাড়া করা সিভিল গাড়ির মাধ্যমে দিন-রাতব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নিয়মিত টহলের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেনাবাহিনীর দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতি এলাকাজুড়ে নিরাপত্তার একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। বর্ধিত টহলের কারণে সাধারণ জনগণের মাঝে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় তারা এখন নিজেদের অধিকতর নিরাপদ বোধ করছেন। এর ফলে ভোটারদের মধ্যে আগামী ১২ ফেব্রুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ তৈরি হচ্ছে।

বিশেষ করে ব্যবসায়ী, বয়স্ক ভোটার ও নারী ভোটাররা জানান, নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল তাদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। অধিকাংশই মনে করছেন, এই নিরাপত্তা ব্যবস্থার কারণে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যে আসন্ন নির্বাচনে সম্ভাব্য দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাদের আস্থার শেষ আশ্রয়স্থল সেনাবাহিনীর এই তৎপরতার মাধ্যমে সালথা উপজেলায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে এবং ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।


এই বিভাগের আরো খবর