শিক্ষক অধিকার আন্দোলনে সাহসী নেতৃত্বে প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাটের নুরুল আমিন হেলালী। তিনি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক । শিক্ষক অধিকার আন্দোলনে প্রথম সারির সম্মুখ প্রতিবাদী হয়ে অসাধারণ নেতৃত্ব দিয়ে অনন্য অবদান রাখায় প্রশংসায় ভাসছেন দেশের এমপিও ভুক্ত শিক্ষক সহ সর্ব মহলে।
নুরুল আমিন হেলালী জাতীয় রাজনীতি নেতৃবৃন্দের মধ্যে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর,জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এনসিপির হাসনাত আব্দুল্লাহ, ভিপি সাদিক কায়েম, সচিবালয় সহ দেশের সকল উচ্চ পদস্থ ব্যক্তি ও অফিসের সাথে সম্পর্ক স্থাপন করে আন্দোলনে ফলাফল আনতে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেন। এক পর্যায়ে শিক্ষক আন্দোলনের জাতীয় নেতায় পরিনত হয়ে উঠেন। তিনি এমপিও ভুক্ত শিক্ষকদের জোটে ছিলেন প্রথম সারীর সম্মূখ যোদ্ধা হয়ে।
এদিকে, গোয়াইনঘাটের সতী গ্রামের এই মহানায়ক কে গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।