শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে : আবু জাফর

গাজীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দলের সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শ্রীপুর উপজেলার ধলাদিয়া ডিগ্রি কলেজ, বরমী জামিয়া আনোয়ারিয়া কওমি মাদ্রাসা ও বরমী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। তিনি একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের নিকট তুলে ধরেন। শিক্ষার্থীদের নিকট সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্রনেতা জাফর

গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি দখলদারিত্ব, হত্যার রাজনীতি করেছে।

এই ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা,নিয়মিত খেলাধুলার আয়োজন করা, ক্যান্টিন স্থাপন করা, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা, শিক্ষা সফরের আয়োজন করাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি তুলে ধরেন। এসময় তিনি আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মতামত জানতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকারসহ নেতৃবৃন্দ ।

 


এই বিভাগের আরো খবর